১৪৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন - এ বাক্যটি (এখন) এসেছে হৃদয়ের সংকোচন থেকে- যার সুত্র হলো রিজা*র বিসর্জন৷ শিবলী রাহমাতুল্লাহি আলাইহি সমর্থন জানিয়ে বললেন, - আপনি সত্য বলেছেন। ঘৃণা দু'ধরনের: ১. হৃদয়ের ঘৃণা- যার বিপরীত হলো রিজা। ২. নফসের ঘৃণা- যার বিপরীত হলো রিজার হাল ও মাক্লাম। সম্ভবত কোনো কোনো হৃদয়ে এই সন্দেহ বা প্রশ্ন জাগতে পারে: যদি “হাল, (অবস্থা) এর [ঘৃণার] পূর্বসূত্র ও মূল থেকে থাকে তাহলে কীভাবে রিজার হালের বিপরীত এর মাক্কামের সাথে সম্পর্কিত হতে পারে? এর জবাব হচ্ছে এই: “হাল' একটি উপহার মাত্র৷ এর মাত্রাতিরিক্ত সুক্ষ্মতা ও গভীরে প্রবেশের ক্ষমতা অস্তিত্বের সকল অংশে সক্রিয় হয়৷ এর ফলে স্বাভাবিক ইচ্ছার সংশয় অনুপস্থিত হয়ে পড়ে৷ অপরদিকে, মাক্কাম (ত্তর) কম্ব (অজিত বস্তু) এর সঙ্গে মিশ্রিত৷ সুতরাং এতে স্বাভাবিক ইচ্ছার মিজাজ সম্পর্কে সংশয় থাকতে পারে৷ ৫১ বিশেষ ঠিক যেভাবে রিজা হচ্ছে ইয়াক্কিনের ফলাফল যা হলো হৃদয়ের একটি গুণ, ঠিক সেভাবে হৃদয়ের জন্য বৈশিষ্ট্যপূর্ণ হলো রিজার গুণ রিজার মাক্কামের জন্য জরুরী বিষয় হলো মুহাববাতের “হাল" [অবস্থা] কারণ যখন সব কর্ম রিজার মধ্যে পড়ে যায়, যার মুলে আছেন প্রেমাম্পদ, তখন সকল কর্মই হয়ে যায় প্রেমাস্পদ। ইহ-পরকালে বান্দা থেকে রিজা ও মুহাববাত কখনও আলাদা হয় না; এটা পরজগতে ভয় ও আশা থেকে ভিন্ন, যেখানে এ দুটো বান্দা থেকে আলাদা হয়ে যায়৷
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।