১৪০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সত্যিকার মুতাওয়ার্কিল (ভরসাকারী): হক মুতাওয়ার্ধিল এ ব্যক্তি যার দৃষ্টিতে কারণসৃষ্টির কারণ এর (অর্থাৎ আল্লাহ তা”আলার) অস্তিত্ব ছাড়া আর কোন কিছুই দৃশ্যমান নয়৷ তার তাওয়াক্কুল কখনও কারণের অস্তিত্ব কিংবা অনস্তিত্ব দ্বারা পরিবর্তন হয় না৷ টাই হচ্ছে এ ব্যক্তির তাওয়াক্কুল যিনি তাওহিদের (আল্লাহর একত্র) স্তরে নীত হয়েছেন৷ এ স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত মুতাওয়াক্কিল তার নিজের মাক্কাম রবর্তনে কারণকে বিজর্সন দিতে হবে; কারণ, তার তাওয়াঞ্চুলে “কারণে"র অস্তিত্বের ওপর বিশ্বাস হচ্ছে নিন্দনীয় সুতরাং, কারণগুলোকে তাড়াতে যেয়ে সে চিরসচেষ্ট থাকে ২ নোট তি কারণসমূহকে পরিত্যাগ করে এ মাক্কামকে উন্নতীকরণের ক্ষেত্রে হযরত ইব্রাহিম খাওয়াস রাহিমাহুল্লাহ্র অবস্থা সম্পর্কে সকলেই অবগত তিনি কখনও ৪০. দিনের বেশি কোনো স্থানে অবস্থান করতেন না৷ মানুষের নিকট নিজের অবস্থাকে গোপন রাখতে খুব সতর্ক থাকতেন এর ফলে তাঁর তাওয়াক্লুলের স্তর, দৈনিক প্রয়োজনীয় খাবারের তাগিদে লোকজনের কাছে উন্মোচন হওয়ার সুযোগ হতো না৷ সাধারণত তিনি মরুভূমি, নির্জনভূমি, একাকিত্ব, স্বল্প খ্যাদ্য প্রাপ্তির এলাকা ইত্যাদি অঞ্চলে ঘুরে বেড়াতেন৷ মুতাওয়াক্ষিলের হালের শক্তি সম্বন্ধে শরীয়তের মহান প্রতিষ্ঠাতা রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলে দিয়েছেন: “যে ইয়াকীন ও তামকীনের অধিকারী হয়েছে, তার তাওয়াক্ুল তাকে বিপর্যয়ের সময় মাথা ঘুরায় না কিংবা শরীরে কম্পন জাগায় না।” একদল লোক হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, প্র- আমরা যদি দৈনিক প্রয়োজনীয় খাবার ও রসদপত্র সংগ্রহের জন্য কোনো চেষ্টা-সাধনা না করি, তাহলে কী হবে?
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।