Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন রচিত তবে যুগ যুগ ধরে বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয়ে আসছে৷ গ্রন্থটি সম্পর্কে মন্তব্য করতে যেয়ে সুহরাওয়ার্দিয়া তরীকার শাইখুল মাশাইখ হযরত জালালুদ্দীন হুসাইন বিন আহমদ কবির [মৃ. ৭৮৫ / ১৩৮৪] রাহমাতুল্লাহি আলাইহি- যিনি মাখদুমে জাহানগান্ত নামে সর্বাধিক প্রসিদ্ধ লিখেছেন: “যদি কারো কোনো মুর্শিদ না থাকেন এবং তিনি “আওয়ারিফুল মা,আরিফ” গ্রন্থটি পড়ে একে সতর্কতাসহ অনুসরণ করেন তাহলে তিনি উত্তম একজন সুফিতে পরিণত হবেন!”। ইন্তিকাল কোনো কোনো কিতাবে আছে শেষ জীবনে হযরত শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে যান৷ মুহাররম মাসের ১ম তারিখ ৬৩২ হিজরি [১২৩৪ ঈসায়ী] তিনি এই ধরাধাম থেকে চিরবিদায় গ্রহণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন৷ তাঁর জানাযায় ইমামতি করেন শায়খ অহুদুদ্দীন বিন আবুল ফখর কিরমানী [মৃ. ৬৩৫ / ১২৩৮] রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে গোসল এবং কাফনও পরিয়ে দেন৷ বাগদাদের বিখ্যাত “ওয়ার্দিয়া, কবরস্থানে এই মহান সুফি সাধক সমাহিত আছেন৷ তাঁর সমাধিস্থলের পাশেই একটি বড়ো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে৷ ৯ তবে জানা থাকা আবশ্যক যে, এ যুগে মুর্শিদ ছাড়া সুফিতে পরিণত হওয়া আদৌ সম্ভব নয়। আহমদ কবির রাহিমাহুল্লাহ গ্রন্থের গুরুত্ব ও মাহাত্ম্য বুঝাতে যেয়ে এরূপ মন্তব্য করেছিলেন। তাঁর যুগেও কেউ মুর্শিদ ছাড়া বড় মাপের সুফিতে পরিণত হয়েছেন বলে কোন এতিহাসিক প্রমাণ মিলে না। সুতরাং তাসাওউফের রাস্তায় চলতে হলে অবশ্যই একজন হক্কানী পীরের হাতে বাইআত গ্রহণ করতে হবে৷

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।