Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন দরবেশ বাশারীকে লোকেরা বললো, আপনার সম্পর্কে মানুষ এই সেই বলে কেনো? তিনি জবাব দিলেন, “তারা কী বলে?” তারা বললো, “মানুষ বলে, আপনি বিহাবের সুন্নাত পরিত্যাগ করেছেন৷” তিনি বললেন, “তাদের বলো- আমি যেহেতু ফরজ-ওয়াজিব নিয়ে ব্যস্ত তাই এই সুনাত পালনে অপারগ” হাক্কিক্কাতের রাস্তায় ভ্রমণকারীর ব্যাপারে জানা আছে যে, ভ্রমণের শুরুতে (বৈবাহিক বা অন্যান্য) সম্পর্কে জড়িত না থাকা, দেরি না করা, সংকল্সে শৈথিল্য না হওয়া এবং স্বাভাবিক প্রবণতাকে বিসর্জন দেওয়া জরুরী! একদিকে: বিবাহের কারণে সম্পদ ও অর্থোপার্জনের প্রতি মানুষের হৃদয়ের আকর্ষণ সৃষ্টি হতে পারে", হয়তো বা দৃঢ়তার উচ্চতা থেকে নেমে আসতে হয় নীচতায় এবং কৃচ্ছসাধনা ও আল্লাহপ্রাপ্তির আকাজক্ষার পরিবর্তে অন্তরে সৃষ্টি হয় দুনিয়ার প্রতি লোভ-লিন্সা। সুতরাং সংসারী না হওয়া দুর্বল চিত্তের সালিকের জন্য খাসা বিপরীত দিকে: যারা বিবাহ সম্পর্ক ও পরিবার-পরিজন নিয়ে আল্লাহর ওলায়তের স্তরে উপনীত হয়েছেন তাদের মর্যাদা অবিবাহিত জাহিদের চেয়েও উচ্চে৷ কারণ তারা তো স্ত্রী- পুত্রকন্যা ও সম্পদ-সম্পত্তির বৃত্তের ভেতর থেকেও বর্জন করেন নি তরীকতের রাস্তাকে৷ তরীকতের রাস্তায় সফল ওসব গায়র-মুরাররদ মহাত্মন ব্যক্তি জাগতিক পরীক্ষায় স্্রী-পুত্র-কন্যা ও সম্পদ-সম্পত্তি মূলত পরীক্ষা বৈ নয় - যেমন কুরআনে ৬ উল্লেখিত হয়েছে] উত্তীর্ণ হওয়ার ফলে নৈকট্যশীল বান্দায় পরিণত হয়েছেন৷

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।