১৩৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন উনত্রিশতম পরিচ্ছেদ তাজাররুদ |কৌমার্য-ব্রত| এবং তা'আহহুল |[বিবাহসম্পর্ক] বিবাহ সম্পর্ক ওদের জন্য জরুরি: ক. যাদের মধ্যে পরহেজগারিতার কমতি, [কামনা-বাসনা পরিত্যাগের ব্যাপারে] ধৈর্যহীনতা, অবস্থা ভেদে পাপকার্ে লিপ্ত হওয়ার প্রবণতা এবং জিনায় লিপ্ত হওয়ার প্রতি আকর্ষণ বিদ্যমান খ. যাদের নফস আকাঙ্ক্ষা থেকে ফিরে গেছে, অতি আকাত্কা থেকে বিরত হয়েছে, হৃদয়ের সম্পর্ক হেতু বিদীর্ণ হয়েছে ও হৃদয়ের উপদেশের ওপর আন্তরিক হয়েছে৷ তাজাররুদ (অবিবাহিত থাকা) ও তাফাররুদ তাদের জন্য উত্তম: যারা আকাজ্কার সুফলে আছে, আকাঙ্ক্ষার আসনে যাদের নফস বিফল এবং যারা ভ্রমণের মাঝপথে আছে৷ একজন দরবেশকে প্রশ্ন করা হলো, “আপনি কেনো একজন স্ত্রী গ্রহণ করছেন না?” দরবেশ জবাব দিলেন, “পুরুষের জন্য স্ত্রী মানায়৷ আমি এখনও পুরষের স্তরে উন্নীত হই নি! সুতরাং স্ত্রীর আকাজ্কা আমার মধ্যে আসবে কোখেকে? একই প্রশ্ন আরেকজন দরবেশকে করা হলে, তিনি জবাব দিলেন, “বিবাহের চেয়ে আমার নফসকে তালাক দেওয়া বেশি জরুরী! নফসকে তালাক দিতে পারলেই আমার জন্য স্ত্রী গ্রহণ করা বৈধ হবো”
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।