Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন (খ) যারা মনে করেন, তাদের নিজের আমল ও আনুগত্য নিজেদের নয়- যদি তাদের মাধ্যমেই এগুলো আঞ্জাম দেওয়া হয়৷ তাদের কোনো সম্পদের খবর তারা রাখেন না৷ তারা আমলের পরিবর্তে প্রতিদানেরও আশা করেন না৷ (গ) যারা মনে করেন, আমল ও আনুগত্য তাদের হাল ও মাঞ্কাম থেকে হয় না৷ সবকিছুই তাদের মতে, একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছু নয়৷ (ঘে) যারা মনে করেন, নিজেদের জাত ও অস্তিত্বও তাদের নিজের কিছু নয়৷ এমনকি তাদের নিজ” কী তা-ও তারা জানেন না। তাদের জাত কিছুই নয়- না তাদের কোনো গুণগুণ বিদ্যমান। না হাল, না মাক্কাম, না আমল৷ উভয় জগতে তাদের কোন চিহৃই নেই! প্রয়োজন" হচ্ছে প্রয়োজনের মুখাপেক্ষি ব্যক্তির একটি গুণ এটা তার স্বভাবে বিদ্যমানা এখানে না স্বভাব প্রতিপন্ন হয়- না প্রতিপন্ন হয় শুণা এটাই ফকরের অর্থ- এরূপ অর্থে কোনো কোনো সুফির মধ্যে ককর নেই৷ এরূপ উচ্চতর ফকরের অধিকারীদের উভয় জগতে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, চিনেন না৷ বিশ্বজগতের প্রভূ এদের ব্যাপারে ঈর্ধাপরায়ণ! তিনি এদেরকে অপরের দৃষ্টি থেকে লুকিয়ে রাখেন- এমনকি তাদের নিজেদের থেকে লুকানো রাখেন এরূপ ফকর হচ্ছে সুফিয়ে কিরামের স্তর এটা শেষের ব্যক্তিদের স্তর৷ সালিকের প্রত্যেক স্তর অতিক্রমণে বিশেষ গতি আছে। কোনো সময় এ গতি বৃদ্ধি পায়, কোনো সময় হাস হয়৷ সালিকদের প্রথম স্তর হচ্ছে তাওবার৷

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।