১৩৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন জুহদ তিন ধরনের: ১. সাধারণ জুহদ- প্রাথমিক স্তরের ব্যক্তিদের! ২. জুহদের মধ্যে জুহদ- এটা বিশেষ ধরনের জুহদ যা দ্বিতীয় স্তরের ব্যক্তিদের ক্ষেত্রে খাস৷ এর বৈশিষ্ট্য হলো, জুহদের মাধ্যমে ভোগ- বিলাসের বস্ত-সামগ্রী পরিত্যাগ করা৷ সালিকের অভ্যন্তরীণ ইচ্ছার মধ্যে পরিবর্তন সাধন যে নফস ইহজগতের আনন্দ-উল্লাসে আগ্রহী, তাকে পরকালের অনন্ত সুখ-শান্তির প্রতি আকর্ষিত করা৷ ফানার মাধ্যমে নিজের ইচ্ছার বিলুপ্তি ঘটিয়ে আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের হাক্কিকাত উপলব্ধিকরণ। ৩. বিশেষ ব্যক্তিদের বিশেষ জুহদ হচ্ছে তৃতীয় স্তরের৷ এই জুহদ স্বয়ং আল্লাহর সাথে এরূপ উচ্চ পর্যায়ের জুহদ নবী-রাসূল ও অন্যান্য পবিভ্রাত্মাদের ক্ষেত্রে খাস৷ এটা আল্লাহর ইচ্ছার মাধ্যমে বান্দার মধ্যে ফানার স্তরে উপনীত হওয়ার জগৎ জুহদ হলো হিকমাতের ফলাফল এবং ইলমের জন্ম জুহদের ব্যবহারে দুনিয়াবী ভোগ-বিলাস হচ্ছে অজ্ঞতার ফলাফল ও হৃদয়নেব্রের অন্ধত্বের জন্ম- যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে৷ ক্ষণস্থায়ী দুনিয়াকে বর্জন করা ও চিরন্তন পরকালের আনন্দকে গ্রহণ করার মাধ্যমে জাহিদ ব্যক্তি আল্লাহর ইচ্ছার) শক্ত ভিত তৈরি করে৷ ভিত তৈরি করে তার নিজের আমলেরও। হযরত লুকমান আলাইহিস্সালাম ও আবু বকর শিবলী রাহমাতুল্লাহি বলেছেন: হাক্কিককাতের মাধ্যমে উপকারলাভ জুহদের স্তর, এর মাহাত্্য এবং চেষ্টা- সধনার পরমানন্দকে অস্বীকৃতির নাম নয়৷ উপরন্ত জুহদের বিনয়াভাবের মাধ্যমে জাহিদের দৃষ্টিপাতে, হাক্কিক্কাতের প্রয়োজনীয়তা হচ্ছে অহঙ্কারকে তাড়ানো৷
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।