Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সাতাশতম পরিচ্ছেদ জুহদ কৃচ্ছসাধনা] জুহদ হলো: ক. দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ থেকে হৃদয়বিমুখতা। দুনিয়াবী লোভ- লালসাকে পরিত্যাগ করা৷ খ. তাওবা এবং ওয়ারা' [পরহেজগারী| এর তৃতীয় স্তরকেও জুহদ বলে। আল্লাহর রাস্তায় ভ্রমণকারী প্রথমত একান্ত আন্তরিক ধৈর্যসহ নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। বাঁচিয়ে রাখবে নফসকে [গুনাহ করার] অতি আকর্ষণীয় উল্লাস থেকো সে তার হৃদয়ের মধ্যে জমাটবাঁধা লোভ-লালসার মরিচাকে পরহেজগারীর রেত দ্বারা ঘষেমেজে পালিশ করবে৷ এর ফলে হৃদয় মাঝে ভেসে আসবে ইহ-পরকালের হাক্কিক্লাতের নূর৷ সে দেখবে ইহজগৎ মুলত কদর্য ও অস্থায়ী এ থেকে হৃদয়বিমুখতা সৃষ্টি হবে৷ সে দেখতে পাবে পরকালের সৌন্দর্য ও স্থায়িত্ব এবং তার হৃদয় সেদিকে আকর্ষিত হবে পরিত্যাগকরণ ও একাকিত্ব হলো: (ক) শেষের ব্যক্তিদের জন্য জুহদের হাক্িক্কাতের প্রয়োজন নেই৷ (খ) প্রাথমিক স্তরের ব্যক্তির জন্য জুহদ একটি পূর্বশর্ত জুহদের প্রশংসা বর্ণনা করতে যেয়ে অধিকাংশ মাশাইখে আজম বলেছেন, এটার দ্বারা প্রতারক ও আন্তরিক সালিকদের চেনা যায়৷ সম্পদের লোভ ও দুনিয়াবী ফুর্তি-আনন্দকে বিসজ্জন দেওয়া একটি জরুরী আমল।

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।