Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৩১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন শাহাদাত বা স্বাক্ষ্য শুধু মুখের কথা তথা জিহা দ্বারা দেওয়া হয় না, বরং তা আমলের জি দ্বারা দিতে হবে৷ সুতরাং জিহার অভ্যন্তরীণ দিকে একটি বাক্য আছে ও বাইরের দিকে আছে একটি আমলা ঈমানের প্রত্যেক খুটিতেই আছে অভ্যন্তরীণ দিকে একটি বাক্য ও বাইরের দিকে একটি আমলা শরীয়তের নির্দেশ মুতাবিক মানুষ তার হাত-পা কর্মশীল করে৷ একই সময় হালের জিহা হৃদয়ে লালিত ঈমানের স্বক্ষ্যদান করে৷ ইকরার' ও “আমল' উভয়টি হলো ঈমান থাকার সাক্ষী ঈমান হচ্ছে হৃদয়ের সত্যাসত্য নির্ধারণ, জিহ্বার স্বীকারোক্তি এবং [শরীয়তের নির্দেশ মুতাবিক] হাত- পায়ের আমল৷ এটা নয় যে, ঈমানের নির্যাস স্বীকারোক্তি বা আমল, কারণ শুধু ঈমান হলো হৃদয়ের সত্যাসত্য নির্ধারণ। স্বীকারোক্তি ও আমল উভয়টি হচ্ছে নিদর্শন, যদিও উভয়টির স্বাক্ষ্যদান হয়তো বাতিল হতে পারে৷ যেমন মুনাফিকরা করে থাকে৷ তাদের মধ্যে দেখা যায় শক্ত স্বীকারোক্তি ও আমল আছে, কিন্তু ঈমানের মধ্যে জড়তা বিদ্যমান তবে মানুষের অন্তরে ঈমান আছে কি না তা জানা খুব কঠিন৷ একদা হযরত বিলাল রাদিআল্লাহু আনহু জিহাদের ময়দানে এক কাফিরকে কতল করার সময় সে শাহাতাদের বাক্যটি উচ্চারণ করলো৷ কিন্তু বিলাল রাদিআল্লাহু আনহু এতে অনড় থাকলেন ও তার মস্তক দ্বিখণ্ডিত করে দিলেন৷ পরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিলাল রাদ্বিআল্লাহু আনহু ঘটনাটি বর্ণনা করলেন৷ তিনি তাঁকে তিরস্কার করলেন। বিলাল বললেন, কিন্তু লোকটি তো শাহাদাত বাক্য উচ্চারণ করেছিল ভয় থেকে, সত্যিকার ঈমানদার হওয়ার জন্য নয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে? তুমি কিভাবে জানলে তার অন্তরে ঈমান নেই?”

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।