১৩০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ছাবিবশতম পরিচ্ছেদ আওরাদ [ইবাদত-অনুশীলন] এবং কালিমায়ে শাহাদাত [ঈমানের স্বাক্ষ্যবাক্য] বান্দা জিহ্বা দ্বারা একটি বাক্য উচ্চারণ করবে যাতে আছে দু'টি স্বাক্ষ্য। অর্থাৎ সে বলবে: লা-ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ [আমি স্বাক্ষ্য দিচ্ছি] আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, [আমি আরো স্বাক্ষ্য দিচ্ছি] মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসূল৷ আল-কুরআনে এ দুটি পবিত্র বাক্য আলাদাভাবে প্রকাশ পেয়েছে৷ এ বাক্য দু'টোর জামা" [এত্রিকরণ] হচ্ছে কালিমা তায়্যিবাহা নিজের হৃদয়ে সত্যতা প্রতিপন্ন করতে উক্ত হ্বীকারোক্তিতে তাকে স্বাক্ষ্যদান করতে হবে৷ শাহাদতের |স্বাক্ষ্য প্রদানের] গুরুত্ব অত্যন্ত বিরাট। কারণ নিজের নফসের ক্ষেত্রে প্রতিটি স্বীকারোক্তিই একেকটি শাহাদাত৷ শাহাদাত স্বয়ং কোনো স্বীকারোক্তি নয়৷ ঠিক যেমনি প্রত্যেক স্বীকারকারী যা সে স্বীকার করেছে তার স্বাক্ষ্যদাতা, ঠিক তেমনি [ঈমানের] স্বীকারকারীও সে তার ঈমানের স্বাক্ষ্যদাতা এবং শরয়ী আইন- কানুনের সীমাবদ্ধতায় আবদ্ধ হলো। স্বীকারোক্তির শাহাদতের মধ্যে সন্দেহের কোনো স্থান নেই৷ যদিও স্বীকারোক্তি মানুষের “মুখের কথা" মাত্র, তথাপি এটাই হলো সর্বাধিক সম্মানজনক একটি আমল কারণ অর্থের দিক থেকে: ক. “আমল” হচ্ছে শীয়তের নির্দেশ মুতাবিক অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার! খ. “ইকরার, [স্বীকারোক্তি] হচ্ছে ধর্মবিশ্বীসের জন্য জিহ্বার ব্যবহার৷ জিহা হলো হৃদয়ের স্বাক্ষ্যের দোভাষী৷ হৃদয়ের রহস্যকে জিহা ব্যাখ্যা করে ভাষার মাধ্যমে। সে স্বাক্ষ্য দেয় হৃদয়ে রক্ষিত ঈমানের৷ শুধু তাই নয়, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও হৃদয়ের দোভাষী হৃদয়ে রক্ষিত ভাষাহীন রহস্যকে এগুলো কর্মের মাধ্যমে বাস্তবতা প্রদান করে৷ অঙ্গ-প্রত্যঙ্গের কর্ম হলো হালের প্রমাণ।
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।