Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ' থেকে তুহফাতুস সালিকীন সিরাজী [মূ. ৬৭৮ / ১২৭৯], শায়খ শামসুদ্দীন সাফি সিরাজী, শায়খ সাইয়্যিদ মুহাম্মদ সুজাহ মাশাদী, শায়খ শাহ সরফুদ্দীন মাহমুদ বিন হুসাইন তুসতরী, শায়খ মুহাম্মদ ইয়ামনী, শায়খ আহমদ দামেস্কী, শায়খ নাজমুদ্দীন তাফলিসী [ইরাকা।, শায়খ সাইয়্যিদ মুহাম্মদ বাগদাদী, শায়খ রশীদুদ্দীন আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন আবুল কাসিম মারক্কি সুফি বাগদাদী, শায়খ আহমদ ফারুকী কাবুলী, শায়খ ইযজউদ্দীন আবুল আব্বাস আহমদ ফারুকী প্রমুখ রাহমাতুল্লাহি আলাইহিম মাশাইখে আজম পুত্রসন্তান এ পর্যন্ত জানা, হযরতের তিনজন পুত্রের নাম হলো শায়খ জৈনুদ্দীন, শায়খ ইমাদুদ্দীন মুহাম্মদ ও শায়খ জামালুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহিম৷ দ্বিতীয়োক্ত ব্যক্তি হযরতের খলিফা ছিলেন৷ সর্বশেষ হজ্জের সফরে [৬২৮ / ১২৩১] তিনি তাঁর সফরসঙ্গী ছিলেন৷ রচনা হযরত শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা৷ জার্মান প্রাচ্যবিদ ব্রকেলম্যান তাঁর “গেসিসস্টি ডার আরাবিশেন লিটারেচার” নামক গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত শাহাবুদ্দিন সাহেব মোট ২১টি গ্রন্থের প্রণেতা৷ এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থটির নাম হলো “আওয়ারিফুল মা'আরিফ" [এশি জ্ঞানের প্রাচুর্য! । এটি যুগ যুগ ধরে সুফি সম্প্রদায় ও সাধারণ তাসাওউফপন্থীদের নিকট সমাদৃত ও বহুলপঠিত হয়ে আসছে৷ এটা সুহরাওয়ার্দিয়া তরীকার গাইডবইও বটে। মক্কা মুকাররমায় অবস্থানকালে তিনি এটি রচনা করেন৷ তিনি বলেছেন, “যে মুহূর্তে আমি লিখতে যেয়ে সমস্যার সম্মুখীন হয়েছি, তখনই আল্লাহর দিকে নিজেকে রুজু করেছি ও বাইতুল্লাহর তাওয়াফ সেরেছি”” গ্রন্থটি আরবি ভাষায়

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।