Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন পঁচিশতম পরিচ্ছেদ তালউইন [পরিবর্তন] এবং তামকিন [হ্থিরতা] তামকিনের নিদর্শন হচ্ছে: আল্লাহর নৈকট্য দ্বারা হৃদয়ের প্রশান্তি হেতু হাক্কিক্কাতের প্রকাশের চিরস্থায়িত্ব। তালউনের নিদর্শন হচ্ছে: প্রকাশ ও পর্দাবৃত্তের মধ্যে সময়, নফসানী গাইবাতের অনুসরণ ও এর প্রকাশ হেতু হৃদয়ের পরাভুতকরণা যে নফসের গুণাগ্তণের বাইরে যেতে পারে নি, না সে পৌঁছুয়েছে হৃদয় জগতের গুণাগুণে, না সে তালউইনের অধিকারী হয়েছে৷ কারণ তালউইন হলো স্তরে স্তরে উন্নীত হওয়ার নাম। যে নফসের গুণাগুণের ভেতর অবস্থান করছে, সে হালের অধিকারীও হতে পারে নি৷ তবে হদয়ের নিয়নত্রকদের ক্ষেত্রে তালউইন সম্ভব৷ যদিও সে প্রভুর গুণাগডণের জগতে বিচরণশীল না-ও হতে পারে কিংবা জাতের জ্ঞানার্জন করে নি৷ কারণ, বাস্তবে গুণাগুণ হচ্ছে সীমাহীন৷ যেখানে সংখ্যাসীমা নির্ধারণ সম্ভব সেখানে তালউইনও সম্ভব৷ আল্লাহর জাতের জ্ঞানের অধিকারীরা তালউইনের সীমা অতিক্রম করেছেন ও তামকিনের স্তরে উপনীত হয়েছেন৷ কারণ তাঁর [আল্লাহর] একত্ব হেতু জাতের মধ্যে কোনো পরিবর্তন হয় না৷ যার হৃদয় তার স্তর থেকে উন্নীত হয়ে রূহের স্তরে পৌঁছুয়েছে, সে তালউইন থেকে পলায়ন করতে পেরেছে গুণাগুণের সংখ্যার প্রভাবের নীচ থেকে যে বেরিয়ে আসতে পেরেছে সে পলায়ন করেছে তালউইন

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।