Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন তেইশতম পরিচ্ছেদ তাজরিদ [বহির্গামী বিচ্ছেদ] ও তাফরিদ |অন্তর্মুখী নিঃসঙ্গতা] তাজরিদ অর্থ হলো: বাহ্যিকভাবে দুনিয়াবী খাহিশাতকে বর্জন করা এবং অভ্যন্তরীণ দিকে পরকালের ও ইহকালের প্রতিদান অগ্রাহ্য করা৷ সত্যিকার মুজাররদ [তাজরিদের অধিকারী ব্যক্তি] হচ্ছেন এ ব্যক্তি যিনি, দুনিয়া থেকে তাজাররুদ হয়েছেন কোনো প্রতিদান পাওয়ার আশায় নয়- এটার কারণ শুধুমাত্র আল্লাহর নৈকট্য ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তি বাহ্যিকভাবে দুনিয়াবী প্রয়োজনকে বর্জন করেছে, আর এর বদলা এ ক্ষণস্থায়ী দুনিয়ায় আশা করে কিংবা পরকালে উপকৃত হতে চায়, অবশ্যই সে জাগতিক বিষয়-আশয় থেকে মুক্ত হয় নি৷ আর এ জগৎ হচ্ছে রদবদল ও ব্যবসার৷ উপাসনার মাধ্যমে সকল আনুগত্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকল্পে। এতে থাকবে না কোনো প্রতিদান পাওয়া বা ইচ্ছা পূরণের আকাজ্ক্ষা। তাফরিদের অর্থ হচ্ছে: নিজের চেষ্টায় আমল করার ক্ষমতাকে বর্জন এবং এসব আমলকে গোপন করা ও এগুলো আল্লাহ্‌র পক্ষ থেকে ব্যক্তির প্রতি দয়া ও অনুগ্রহ হিসাবে মেনে নেওয়া৷ তাজরিদ হলো আমলের প্রতিদান পাওয়ার আকাজ্কাকে বর্জন করা৷ আর তাফরিদ হলো ভালো আমলের তাওফিক এসেছে আল্লাহর অনুগ্রহ ও দয়ার বদৌলতে- এটা দৃঢ়ভাবে ধারণ করা৷

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।