১২৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন একদিন হযরত শিবলী রাহমাতুল্লাহি আলাইহি হালের অবস্থায় হযরত জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গেলেন৷ কক্ষের ভেতর উপস্থিত ছিলেন হযরত জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি ও তীর স্ত্রী। আগন্তুককে দেখে স্বভাবতই হযরতের স্ত্রী পর্দার আড়ালে যেতে লাগলেন৷ কিন্তু হযরত জুনাইদ বললেন, “পর্দার প্রয়োজন নেই! শিবলী বর্তমানে গায়েবে অবস্থান করছেন৷ তুমি তোমার জায়গায় থাকো” একটু পর হযরত শিবলী কাঁদতে লাগলেন৷ এবার জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে বললেন, “এখন তোমাকে পর্দা করা উচিৎ কারণ, শিবলী পুনরায় জ্ঞান ফিরে পেয়েছেন” প্রাথমিক স্তরের ব্যক্তিদের অবস্থা হলো: প্রেমাস্পদের শুহুদের মধ্যে তাঁরা মানুষ থেকে গাইবাত অবস্থায় থাকেন৷ এ থেকে শেষের স্তরের ব্যক্তিরা বেরিয়ে এসেছেন। ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ে জুলাইখা তামকিনের হাল অনুভব করছিলেন৷ তাঁর সাহী ও নিন্দাকারীদের মতো, হযরত ইউসুফের শুহুদ নিজের ইন্দ্রিয় থেকে গায়েব করতে পারেন নি। কিন্তু যখন তারা [মিশরের মহিলারা] হযরত ইউসুফকে দর্শন করলো, শুহুদের হালে পড়ে নিজের ইন্দ্রিয়কে হারালো এবং নিজে নিজেই হাত কেটে ফেললো।
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।