Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা'আরিফ' থেকে তুহফাতুস সালিকীন তাঁর প্রেষণায় আকৃষ্ট হয়ে যুগের অসংখ্য মাশাইখ বাগদাদের খানকায় হাজির হয়েছেন সুহবত লাভ করতে৷ তাঁর খলিফারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েন ও ইলমে তাসাওউফের জ্ঞান ও আত্মশুদ্ধির রাস্তার বিকাশ ঘটান। “আখবারুল আখঈয়ার ফী আসরারুল আবরার” কিতাবে আছে, হযরত নিজেই বলেন, “আমার অনেক খলিফা ভারতবর্ষে অবস্থান করছেন।” ধারণা করা হয়, ২০ জনের মতো তীর সুযোগ্য খলিফার পদধুলিতে ভারতবর্ষের জমি ধন্য হয়েছে৷ এদের মধ্যে উল্লেখযোগ্য ক'জন হলেন: মীরে দিল্লী শাইখুল ইসলাম সায়্যিদ নৃরুদ্দীন মুবারক গজনবী [মূ. ৬৩২ / ১২৩৪], হযরত বাহাউদ্দীন আবু মুহাম্মদ জাকারিয়া মুলতানী [মূ. ৬৬১ / ১২৬২], শায়খ কাজি হামিদুদ্দীন মুহাম্মদ বিন আতাউল ফারুকী নাগৌরী [মূ ৬৪৩ / ১২৭৪], শায়খ জালালুদ্দীন মুহাম্মদ তাবরিযী [মূ ৬৪২ / ১২৪৪], শায়খ নূহ বাখারি সিন্ধী, শায়খ সাইয়্যিদ আহমদ অরফে সুলতান সাথি সারওয়ার [মৃ. ৫৭৭ / ১১৮১], শায়খ জিয়াউদ্দীন রুমী [মৃ. ৭২১ / ১৩২৩], শায়খ মজদ্দুদ্দীন মুহাম্মদ হাজি জাযেরমি [মূ. ৬২৩ / ১২২৬], শামসুল আরিফীন শাহ তুর্কমান বাইয়াবানী দেহলবী [মূ. ৬৩৭ / ১২৪০], শায়খ সাইয়্যিদ শিহাবুদ্দীন বিন মুহাম্মদ হুসাইনী অরফে “জগৎজ্যোতি” [মূ ৬৬৬ / ১২৬৭-৬৮ - তিনি ছিলেন হযরত শরফউদ্দীন ইয়াহইয়া মানিয়ারী [মৃ. ৭৮২ / ১৩৮১] রাহ. এর দাদা], শায়খ সাইয়্যিদ মঈযুদ্দীন সান্দাইলিবী আবদাল, শায়খ সাইয়্যিদ ইলালুদ্দীন জাওয়ারী, শায়খ শরফুদ্দীন ইরাকী, শায়খ মুহাম্মদ ইব্রাহিম আনসারী, শায়খ আহমদ বিন জৈন মুলতানী, শায়খ সুলাইমান বিন আবদুল্লাহ আব্বাসী হাসিমী প্রমুখ রাহমাতুল্লাহি আলাইহিম মহাত্মন। তাঁর আরো কয়েকজন খলিফা মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায় ইলমে তাসাওউফের খিদমাত করে গেছেন। এদের মধ্যে প্রসিদ্ধ ক'জন হলেন, শায়খ মুসলেউদ্দীন সাদী সিরাজী [মূ. ৬৯১ / ১২৯২], শায়খ নাধিবুদ্দীন আলী বিন বুযগ্ডশ

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।