Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর 'আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন একুশতম পরিচ্ছেদ ওয়াক্ত [নিদিষ্ট কাল] ও নাফাস [মুহূর্ত] সুফিয়ায়ে কিরাম “ওয়াক্ত” শব্দটির তিনটি অর্থ আছে বলেছেন: ১. ওয়াক্তের প্রথম অর্থ হতে পারে, একটি গুণ যেমন “কজ্জ' (সংকোচন), “বাস্ত' (প্রশত্তকরণ), দুঃখ ও আনন্দ এগুলো সালিকের মধ্যে বিভিন্ন অবস্থায় বিরাজমান থাকতে পারে৷ অতিক্রান্ত হালের উত্তমতা থেকে এরূপ ওয়াক্তের অধিকারী সালিক অপর কোনো হালের স্বরূপ বুঝাতে পারে না৷ সুতরাং কেউ যদি কজ এর হালের অধিকারী হয়- হালের উত্তমতা দ্বারা তার মধ্যে এতো বেশি ছাপ পড়ে যে, সে অতীতের “বাস্তু, কিংবা ভবিষ্যতে আগত “বাস্ত এর কোনো চিহ্ন দেখতে পায় না [সে মনে করে একমাত্র হাল বর্তমান কজ ছাড়া আর কিছু নেই] তার সার্বক্ষণিক দৃশ্যে শুধুমাত্র “ওয়াক্তে হাল এর অবস্থা ভেসে থাকে৷ অপরের হালের উপরে নিজেরটা আন্দোলিত হতে দেখে, ফলে এটাই ভুলের সূত্রে পরিণত হয়৷ প্রত্যেক হাল তার নিজেরটার সঙ্গে সামঞ্জস্যশীল থাকে, সে এভাবে হালের সত্যাসত্য সম্পর্কে শর্তারোপ করে৷ বাকি সবকিছু তার নিকট মিথ্যা হিসেবে প্রতিফলিত হয়। এ ব্যাখ্যার মধ্যে ওয়াক্ত এর সাধারণ ধারণা প্রকাশ পেয়েছে এ ব্যাখ্যা পবিত্র রাস্তার পথিক সালিকের জন্য যেমন প্রজোয্য ঠিক তেমনি প্রজোধ্য যে এ রাস্তায় পাড়ি জমায় নি

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।