Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১১০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন উনবিংশ পরিচ্ছেদ তাজাল্লি |নূরে হাক্কিক্কাতের প্রকাশ] ও ইস্তিতার [লুকানো বন্থা] তাজাল্লি হলো: আল্লাহ্‌র হাক্কিক্কাতের সূর্য মানব মেঘমালা থেকে বের হওয়া ও প্রকাশ। ইস্তিতার হলো: মানবিক গুণাগ্ডণের মধ্যে হাক্কিকাতের আলোর মেঘমালার প্রকাশ। তাজাল্লি তিন ধরনের: ১. তাজাল্লিয়ে জাত এটার নিদর্শন হলো [যদি পবিত্র রাস্তার পথিকের অস্তিত্বের কিছুটা অবশিষ্ট থেকে থাকে] জাতের ফানা৷ নিজের গুণাগুণ এই নূরের মধ্যে বিলীন হয়ে যাওয়া। সুফিরা এই অবস্থাকে “মুছিত হওয়া বলে থাকেন৷ এটাই ছিলো হযরত মুসা আলাইহিস্সালামের অবস্থা, যিনি তাজাল্লির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন তিনি আল্লাহর জাতকে অবলোকনের আবদার করেন৷ কিন্তু তিনি তখনও ফানার স্তরের পরে বাকার স্তরে পৌঁছুন নি৷ তুর পাহাড়ে জাতের তাজাল্লি প্রকাশের সময় তিনি উপস্থিত থাকলেও নিজের গুণাগুণ ও নফসকে সম্পূর্ণ বিলীন করেছিলেন- আর এটাই এই অবস্থার স্বভাবিকতা৷ তাঁর অস্তিত্বের অবশিষ্টাংশ থেকে ফানা যদি সম্পূর্ণরূপে আলাদা থাকতো এবং অস্তিত্ব থেকে ফানা শেষে এর হাক্কিক্কাত পরিপূর্ণ বাকার সঙ্গে একত্রিত হতো, তাহলে তিনি চিরন্তন নূরের মাধ্যমে চিরন্তন জাতকে দেখতে পেতেন৷ এই মর্যাদার পোশাকে ভূষিত করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে৷ তাঁকে দান করা হয়েছে চিরন্তন তাজাল্লির সুরার

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।