১০৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন পোশাক দ্বারা তাকে সৌন্দর্যমশ্তিত করেছেন নিজের সৌন্দর্য ও মহিমা দ্বারা৷ একে বানিয়েছেন সৃষ্টির মধ্যে সেরা৷ সৃষ্টিচক্র যখন সুসম্পন্ন হলো, ধূলোয়মাখা অস্তিত্বশীল আদমের আয়নায় প্রতিবিম্ব হয়ে প্রকাশ পেলো রূহ! এরই মধ্যে উজ্জ্বল হয়ে ওঠলো সুন্দর নাম ও গুণাবলীসমূহ৷ উন্নত স্থানসমূহে বিস্তৃত হয়ে পড়লো আদমের খিলাফতের সংবাদ তাঁর খিলাফতের রাজকীয় সীল মোহর অঙ্কিত হলো আদমের ওপর আল্লাহর অনুগ্রহের প্রমাণ বর্ণিত হলো কুরআনের এই আয়াতে: “আমি আদমকে সকল নাম শিক্ষা দিলামা” [১১:৩১] তাঁর উপলব্ধির কজায় উপস্থিত করা হলো নিয়ন্ত্রণের তোরণ এবং হুকুমের চোখ তাঁর প্রতি ভক্তির জন্য ফিরিশতাদের নির্দেশ দেওয়া হলো। কিছু ফিরিশতাদের গুণাবলী হলো: ক. শুধু জামালী [সৌন্দর্যমন্তিত -নরমদিলের]| তারাই হচ্ছেন দয়া, অনুগ্রহের ফিরিশতা। খ. শুধু জালালী |গরমদিলের|| তারাই হচ্ছেন রাগ, দয়া এবং প্রতিশোধ গ্রহণের ফিরিশতা৷ হযরত আদম আলাইহিস্সালাম আল্লাহকে তীর [শেখানো] সকল নামের মাধ্যমে জেনেছেন৷ অপরদিকে ফিরিশতারা আল্লাহকে জেনেছেন যে নাম তাদের শেখানো হয়েছে শুধু সেটি দ্বারা। বন্তজগতে: ক. আদমের অস্তিত্ব হলো গোপন জগতের রূহের ত্তর৷ খ. হাওয়ার অস্তিত্ব হলো গোপন জগতে নফসের স্তর!
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।