Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সপ্তদশ পরিচ্ছেদ মার্পরফাতে রূহ [আত্মা সম্পর্কে গভীর জ্ঞান] রূহের মা'রিফাত বা পরিচিতি ও এর রাজকীয় ক্ষমতা সম্পর্কে বুঝা অতি সুকঠিন ও দুর্গম ব্যাপার৷ যুক্তির নিরিখে একে প্রমাণ করাও দুক্কর৷ এটা সেই সিমোর্গের মতো যার বাসা আছে রাজকীয় কাফ পর্বতে৷ যখনই বুঝার শিকার এতে প্রবেশ করে লেখার বাসস্থান তখনই বিলুপ্ত হয়৷ এটা [রূহ] হচ্ছে মহারত্ৰ যা মহিমার মহাসাগরের তলদেশ থেকে উথিত হয়েছে৷ অনুমানের মাত্রা দ্বারা এর গুণাগুণের বর্ণনা সম্ভব নয়৷ কাশফের অধিকারী ও হৃদয়ের নিয়ন্ত্রক মহাত্মনগণ [যারা হচ্ছেন গোপন রহস্যের সর্দার, যারা মুক্ত হয়েছেন নফসের যাবতীয় আকাঙ্ক্ষা জুনসরণ থেকে] সামান্য ইশারা ইঙ্গিত ছাড়া রূহ সম্পর্কে ব্যাখ্যা দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন৷ আল্লাহ তাআলার প্রথম খলিফা ও নবী হযরত আদম আলাইহিস্সালাম, প্রভুর ব্যাখ্যাদাতা, মানবজাতির আদি কারণ, আবিষ্কারের মূল বাঁশি এবং রূহসমূহের বাগান- সকলেই রূহের গুণাগুণ প্রকাশ করেছে৷ অস্তিত্বের জালে আটকা-পড়া প্রথম শিকার হচ্ছে রাহ তীর [আল্লাহর] নিজস্ব খিলাফত সৃষ্ট জগতে প্রতিষ্ঠা করার ইচ্ছা করেছেন৷ রহস্যের গুপ্তধনসমূহ্র চাবিকাঠি এতে আমানত হিসাবে রেখেছেন৷ একে রহিত করেছেন জগতে আন্দোলন সৃষ্টি থেকে৷ এতে খুলে দিয়েছেন জীবন-সায়র থেকে এক বিরাট নদী- যাতেকরে এ থেকে সর্বদা এটা জীবনের অনুগ্রহ আহরণ করতে সক্ষম হয়৷ এতে সহায়তা করতে পারে বিশ্বের বিভিন্ন অংশে যাতে প্রচার- প্রসারিত হতে পারে পবিত্র বাক্যাবলী চিরন্তন অস্তিত্ব থেকে বিচ্ছিননতার জগতে

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।