Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ধনলিন্সা ও কৃপণতা দূর হতে পারে ইয়াকীনের নূরের ক্ষমতা দ্বারা৷ ৭. লোভ ও অতিবেশি পাওয়ার আকাজ্ক্ষা নফস কখনও দীর্ঘমেয়াদী আনন্দবোধে সন্তুষ্ট নয়। নিজেকে সীমাবন্ধতার মধ্যে রাখতে পছন্দ করে না৷ এর প্রয়োজনের পেট কখনও ভর্তি হয় না৷ এটা সেই পতঙ্গের মতো যেটা মোমবাতির আলো দ্বারা সন্তুষ্ট নয়৷ আলোর সূত্র অগ্নির প্রচণ্ড উত্তাপ তাকে দারুনভাবে আহত করতে পারে জেনেও সে উপদেশ গ্রহণ করে না। অবশেষে তার লোভ তাকে অগ্নির মধ্যে ফেলে জ্বালিয়ে ভন্মিভূত করে৷ অনুরূপ- নফসও যখন বিপদাপদের মধ্যে পতিত হয়, তার লোভের মাত্রা আরো বৃদ্ধি পায় নফসের এই রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে ওয়ারা [কৃচ্ছসাধনা - কষ্ট সহ্য করেও আল্লাহর আনুগত্য লাভের সাধনা] ও তাক্কওয়া [পরহেজগারী] অবলম্বন। ৮. চপলতা ও হঠকারিতা নফস কোনোকিছুর ওপরই শান্ত নয়৷ যখন যৌনাকাজ্কা এবং বাসনার চিন্তা আসে সে এ ব্যাপারে ধীরতা কিংবা অপেক্ষা করে না৷ সে সাথে সাথেই এগুলো পূরণের চেষ্টায় লেগে যায়৷ সে অপেক্ষা করতে চায় না৷ এসব [ক্ষতিকর] কার্যাদি দ্রুত কার্যকর করতে তৎপর হয়ে ওঠে। একমাত্র সবর অবলম্বনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে৷

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।