১০১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ৪. ক্ষমতালিন্সা নফস সর্বদাই কামনা করে, মানুষ তার প্রশংসা করুন৷ তার নির্দেশনা মেনে চলুক৷ তাকে সর্বোচ্চ ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করুন৷ তাকে ভয় করুক ও তার দয়ার উপর নির্ভরশীল হোক৷ আল্লাহ তা,আলার নিকট এরূপ ইচ্ছা অপছন্দনীয় এবং এগুলোকে পরিহার করার নির্দেশ দিয়েছেন৷ ক্ষমতালিন্সা পরিহার করার পথ হলো, আল্লাহর ক্ষমতা গুণাবলীর অসীমতা ও মাহাত্য সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা করা৷ ৫. আত্মগরিমা নফস যখন তার সৌন্দর্যমণ্তিত গুণাবলীর দিকে তাকায়, তখন সে নিজের হালের ব্যাপারে পরিতৃতপ্তি অনুভব করে৷ এ থেকে ঘৃণ্য একটি অবস্থার সৃষ্টি হয়- সে নিজেকে গৌরবময় হিসাবে দেখতে পায়। ক্রমে সে ভুলে যায় যে, সে তো এক নগণ্য বান্দা বৈ নয়৷ সে আনুত্যশীল ইবাদতকে ধীরে ধীরে উপেক্ষা করতে থাকে৷ এরূপ আত্মগরিমাসম্পন্ন নফসের ওপর সত্যিকার উপকারী কিছু পতিত হলে সে একে ঘৃণা করে ও ভুলে যায়৷ এটা একটি মারাত্মক পাপ ও রোগা এ সম্পর্কে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতর্কবাণী উচ্চারণ করেছেনা একামাত্র আত্মসমালোচনা ছাড়া এই রোগ থেকে মুক্তি পাওয়া বড়ো কঠিন ৬. ধনলিন্সা ও কৃপণতা নফস যাকিছু ব্যক্তিগত সম্পদ ও আকাজ্ক্িত বস্তুসামগ্রী জমা করেছে তা সে হারাতে চায়না এবং ভবিষ্যতে হারিয়ে গরীব হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত থাকে এই গুণটি যখন শক্তিশালী হয়ে ওঠে তখন তার মধ্যে সৃষ্টি হয় হিংসা আর হিংসা থেকে সৃষ্টি হয় বখিলতা৷ সৃষ্টি হয় অপরের সম্পদের প্রতি লিন্সা৷ অপরের প্রতি বিশেষ অনুগ্রহ পতিত হয়েছে দেখলে, সে জ্বলতে থাকে৷
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।