১০০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ৩. রিয়া |দর্শনেচ্ছু] মানুষের নিকট নফস তার উন্নত গুণাবলী প্রদর্শন করে এই বাসনা নিয়ে যে, লোকে তাকে মহৎ বা বড় ভাববে কিন্তু তার এ প্রদর্শন আল্লাহর নিকট গ্রহণীয় হয় না৷ অর্থাৎ তার আমল মুলত লোক-দেখানো আমল বৈ নয়৷ অথচ সকল আমল হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকল্লে। মানুষ সুনাম অর্জন করতে যেয়ে জান-মালের কুরবানী করে৷ কিন্তু এ কুরবানী আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না৷ সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি লাভের আশায় মানুষ অনেক ভালো কাজ করে৷ কিন্তু যেহেতু এগুলো মুলত নিজের নফসকে খুশি করার জন্য হয়ে তাকে তাই এর কোনো মূল্য নেই আল্লাহ তা*আলার দরবারে৷ অপরদিকে মানুষের নিকট তিরস্কারযোগ্য অনেক আমল যথা: ফকর [ফকিরী], [আল্লাহর ইচ্ছার ওপর] আত্মসমর্পণ, বিনয় ইত্যাদি আল্লাহ্র নিকট খুবই প্রশংসনীয় আমল৷ এই মারাত্মক ব্যাধি থেকে মুক্তির উপায় হলো জাগতিক যখ-খ্যাতি যে বাস্তবে মূল্যহীন তা অনুধাবন করা৷ হযরত জুনাইদ ও আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহি আলাইহিমা এ কথাই বলেছেন৷ নফস হচ্ছে একটি মুনাফিক, একে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলে তার মধ্যে লুকানো উত্তম গুণাবলী [আলো] বেরিয়ে আসে সে তখন তার মধ্যস্থ খারাপ গুণকে গোপন করে দেয় [জ্বলে যায়]| তবে যদিও নফস সৌন্দর্যকে উন্মুক্ত ও কদর্যকে গোপন করে- কিন্তু যাদের দৃষ্টি কলুষিত তাদের নিকট এটা গোপন হয় না৷ নফস একটি কুৎসিৎ বুড়ির মতো যে নিজের চেহারাকে সাজিয়ে গুজিয়ে তার প্রতি যুবকদের আকর্ষণ সৃষ্টি করতে চায়৷ অপরিপন্ক যুবকরা এ প্রতারণার শিকার হলেও অধিক জ্ঞানবানদের নিকট এই প্রতারণার প্রতি ঘৃণা বৃদ্ধি পায়।
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।