Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৯ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ*” থেকে তুহফাতুস সালিকীন ষষ্ঠদশ পরিচ্ছেদ নফসের বিভিন্ন দোষণীয় গুণ মানুষের মধ্যে দোষণীয় গুণের সূত্র হচ্ছে নফস৷ অপরদিকে প্রশংসনীয় গুণের সুত্র হলো রূহ। দোষণীয় গুণ মোট ১০টি৷ যথা: ১. হাওয়া |কামনা। নফস সর্বদা তার কামনা-বাসনা পূর্ণ করতে ইচ্ছুক৷ তার বক্ষস্থলে প্রকৃতির কামনা স্থাপন করতে চায়৷ সে চায় তার কোমরে বেঁধে দিতে কামনা-বাসনার কোমরবন্ধ। চায় [না জেনেই] আল্লাহর সঙ্গে শরীক করতে, ঠিক যেভাবে কালামে মজীদে উল্লেখিত হয়েছে৷ নফসের এই প্রবণতা আল্লাহর ভালোবাসাসহ কৃচ্ছসাধনা ছাড়া দূর করা সম্ভব নয়৷ ২. নিফাক |কপটতা - মুনাফিকী] অনেক বাহ্যিক অবস্থার সাথে নফসের অভ্যন্তরীণ সামঞ্জস্যতা থাকে না৷ যেখানে সে মানুষের মধ্যে উপস্থিত থাকবে সেখানে সে অনুপস্থিত থাকো মানুষের সঙ্গ অবস্থায় নফস [এর কুকর্ম] নিশ্চিহ্ন হয়ে যায়৷ বাহ্যত তার মধ্যে পরিদৃষ্ট হয় আন্তরিকতা৷ কিন্তু মানুষের অনুপস্থিতিতে এর বিপরীত অবস্থানে থাকে৷ নফসের এই প্রবাণতা বা বদগুণকে বিলুপ্তির উপায় হলো, ইসলাহ বা আন্তরিকতার গুণ দ্বারা একে আবৃত করা৷

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।