Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ١٩٣
📝 نص 📖 PDF

৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন হযরত অত্যন্ত সংক্ষিপ্ত ও সুস্পষ্ট ভাষায় জবাব লিখলেন: “ইবাদত করতে থাকো এই বলে, হে আল্লাহ আমাকে গৌরববোধ থেকে মুক্ত ও মাফ করে দাও” শাইখুশ শুয়ুখ উপাধিতে ভূষিত হযরত শাহাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন৷ তখনকার খলিফা নাসির তাঁকে খুব সম্মান করতেন। একদা তাঁকে “শাইখুশ শুয়ুখ” উপাধিতে ভূষিত করেন৷ সমগ্র মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হযরতের নিকট মানুষ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে পত্রাদি লিখতো। প্রায়ই মুসলিম বিভিন্ন জনপদের শাসকদের মধ্যে শান্তিরক্ষার্থে তিনি একজন সফল দূত হিসাবে কাজ করতেন। সমকালীন ইতিহাসবিদ ইবনে খালিক্কান [হিজরি ৬০৮- ৬৮১] তাঁর সম্পর্কে মন্তব্য করেন: “তার শেষের জীবনে সমপর্যায়ের কেউই জীবিত ছিলেন না” প্রত্যেকদিন নজরানা হিসাবে অনেক অর্থকড়ি আসতো ধনীদের নিকট থেকে৷ তিনি এগুলো গরীবদের মধ্যে বন্টন করে দিতেন৷ বিরাট অঙ্কের অর্থ-কড়ি প্রাপ্তির পরও তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন। এমনকি হযরতের ইন্তিকালের পর দেখা গেলো কাফন-দাফনের জন্য জরুরী টাকা- পয়সাও তিনি রেখে যান নি। সমসাময়িক মাশাইখবৃন্দের প্রতি শ্রদ্ধা হযরত শাহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি অন্যান্য তরীকা ও এদের প্রতিষ্ঠাতাদের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন৷ সমসাময়িক যুগেই প্রতিষ্ঠিত হয়েছিল বেশ কণটি প্রসিদ্ধ সুফি তরীকা, যেমন: হযরত আবু ইসহাক শামী [ৃ. ৩২৯ / ৯৪১] রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত ও খাজা মুঈনুদ্দীন চিশতী [মৃ. হিজরি ৬৩৩ / ১২৩৫] রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক ব্যাপকভাবে প্রচার প্রসারিত চিশতিয়া তরীকা, হযরত নাজমুদ্দীন কুবরা [মূ ৬১৮ / ১২৬৫]

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.