সূরাঃ ইবরাহীম ১৪ ৬০ পারাঃ ১৩ শীতল, আরাম দায়কও নয়।” অতঃপর যখন এ রহ কব্য্ করা হয়ে যায় তখন ওটা দেহকে বলেঃ “আমার পক্ষ থেকে আল্লাহ তোমাকে মন্দ বিনিময় প্রদান করুন! তুমি আমাকে আল্লাহর নাফরমানীর কাজে চালিত করেছিলে। সুতরাং তুমি নিজেও ধ্বংস হলে এবং আমাকেও ধ্বংস করলে।” দেহও রূহকে অনুরূপ কথাই বলে। ভূ-পৃষ্ঠের যে সব জায়গায় সে আল্লাহর নাফরমানী করতো, সবগুলিই তার উপর অভিসম্পাত বর্ষণ করে। শয়তানের সেনাবাহিনী দৌড়তে দৌড়তে তার কাছে হাযির হয় এবং বলেঃ “আজ একজনকে আমরা জাহান্নামে পৌছিয়ে দিয়েছি।” তার কবর এমন সংকীর্ণ করে দেয়া হয় যে, তার ডান পীজর বাম পাজরে এবং বাম পাঁজর ডান পাজরে প্রবেশ হয়ে যায়। তার কবরে উটের স্কন্ধের মত সর্প প্রেরণ করা হয়, যে তাকে তার কান ও পায়ের বৃদ্ধাঙ্ুলী থেকে কামড়াতে শুরু করে এবং ক্রমে ক্রমে উপরের দিকে চড়তে থাকে। শেষ পর্যন্ত তার দেহের মধ্য ভাগে পৌছে যায়। তার কাছে দু'জন ফেরেশ্তাকে পাঠানো হয়; যাদের চক্ষুগুলি গতিশীল বিদ্যুতের মত, কণ্ঠস্বর বজ্তের গর্জনের মত, দাতগুলি হিংস্র জন্তুর মত, শ্বাস-প্রশ্বাস অগ্নি শিখার মত এবং চুলগুলি পায়ের নীচ পর্যন্ত লটকানো। তাদের দৃ’কাধের মাঝে এরূপ এরূপ দূরত্বের ব্যবধান রয়েছে। তাদের অন্তরে দয়া ও করুণার লেশমাত্র নেই। তাদের নামই হচ্ছে মুনকির ও নাকীর। তাদের হাতে এতো বড় হাতুড়ী রয়েছে যে, যা রাবীআ’ও মুযার গোত্রদ্বয় একত্রিত হয়েও উঠাতে সক্ষম নয়। তারা তাকে বলেনঃ “উঠে বসো।” সে তখন সোজাহয়ে উঠে বসে এবং তার লুঙ্গী বাধার জায়গায় তার কাফন চলে আসে। তারা তাকে জিজ্ঞেস করেনঃ “তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে?” সে উত্তরে বলেঃ “আমি তো কিছুই জানি না।” তারা তখন বলেনঃ “তুমি জান নাই এবং পড়ও নাই৷” অতঃপর তারা তাকে হাতুড়ী দ্বারা এতো জোরে মারেন যে, ওর অগ্নি স্কুলিঙ্গ তার কবরকে পরিপূর্ণ করে দেয়।” আবার তীরা ফিরে গিয়ে বলেনঃ “তোমার উপরের দিকে তাকাও!” সে তাকিয়ে একটা খোলা দরজা দেখতে পায়। তারা বলেনঃ “ওরে আল্লাহর দুশমন! তুই যদি আল্লাহর আনুগত্য স্বীকার করতি তবে এটাই তোর মন্যিল হতো।”রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহর কসম! এ সময় তার অন্তরে অত্যন্ত দুঃখ ও আফ্সোস হবে যা কখনো দূর হবার নয়। তার জন্যে জাহান্নামের সাতাত্তরটি দরজা খুলে দেয়া wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।