সুরাঃ ইবরাহীম ১৪ ৫৯ পারাঃ ১৩ চিরদিনের জন্যে মুক্তি দান করেছেন।” রাসূলুল্লাহ বলেনঃ “এ সময় অন্তরে এমন আনন্দ লাভ করে যা কখনো দূর হবার নয়।” হযরত আয়েশা রোঃ) বলেন, তার জন্যে জান্নাতের সাতাত্তরটি দরজা খুলে দেয়া হয় যেগুলি দিয়ে জান্নাতের সুগন্ধ ও শীতলতা তার কাছে আসতে থাকে যে পর্যন্ত না মহামহিমান্বিত আল্লাহ তাকে পুনরুখিত করেন। এই সনদেই নৰী (সঃ) হতে বৰ্ণিত আছে, তিনি বলেন যে, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশ্তাকে বলেনঃ “তুমি যাও এবং আমার এঁ শত্রুকে আমার কাছে নিয়ে এসো। আমি তার রুজীতে বরকত দিয়েছিলাম এবং আমার নিয়ামতসমূহ তাকে দান করেছিলাম। কিন্তু তবুও আমার নাফরমানীহতে সে বিরত থাকে নাই। তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করবো।” তৎক্ষণাৎ মালাকুল মাউত অত্যন্ত কুৎসিত ও ভয়াবহ আকৃতিতে তার নিকট হাযির হন, এইরূপ ভয়ানক আকৃতি কেউ কখনো দেখেনি। তার থাকে বারোটি চক্ষু এবং তিনি পরিধান করে থাকেন জাহান্নামের কন্টকযুক্ত পোশাক। তার সঙ্গে থাকেন পাচশ’ জন ফেরেশতা। তীরা সাথে করে নিয়ে আসেন আগুনের অঙ্গার এবং আগুনের চাবুক। মালাকুল মাউত জাহান্নামের আগুনের এ কন্টকযুক্ত পোশাক দ্বারা তার দেহের উপর প্রহার করেন। তার প্রতিটি লোমকুপে এ কাটা প্রবেশ করে যায়। তারপর এমনভাবে ওগুলি ঘুরতে থাকে যে, তার জোড়াগুলি আল্গাহয়ে যায়। অতঃপর তার রূহ তার পায়ের নখ দিয়ে টেনে বের করা হয় এবং তা তার পায়ের গোড়ালীর উপর নিক্ষেপ করা হয়। এ সময় আল্লাহ তাআলার এ দুশ্মন অজ্ঞান হয়ে পড়ে। তখন মালাকুল মাউত (আঃ) তাকে উঠিয়ে নেন। ফেরেশ্তারা তীদের জাহান্নামী চাবুক তার চেহারা ও পিঠের উপর মারেন। তখন তাকে শক্ত করে বাঁধেন এবং তার রূহ তার পায়ের গোড়ালীর দিক থেকে টেনে বের করে নেন এবং তার হাটুর উপর নিক্ষেপ করেন। আবার আল্লাহর এ দুশ্মন বেহুশ হয়ে যায়। মাউতের ফেরেশ্তা পুনরায় তাকে উঠায় এবং ফেরেশ্তারা আবার তার চেহারা ও কোমরের উপর চাবুক মারতে থাকেন। শেষ পর্যন্ত রহ তার বক্ষের উপর উঠে যায়, তারপর গলার উপর চলে যায়। অতঃপর ফেরেশতারা তাদের সাথে আনিত এঁ জাহান্নামী তামা ও জাহান্নামী অঙ্গার তার থুখীর নীচে রেখে দেন। তারপর মৃত্যুর ফেরেশতা বলেনঃ “হে অভিশপ্ত রহ! বের হয়ে চলো কৃষ্ণবৰ্ণ ধূমের ছায়ার দিকে, যা wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।