তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৫৮ পারাঃ ১৩ আসবো!” অতঃপর দু’'জন ফেরশতাকে কবরে পাঠানো হয়। একজনকে মুনকির ও অপরজনকে নাকীর বলা হয়। তাদের চক্ষুগুলি দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় এইরূপ বিদ্যুতের মত এবং তাদের শব্দ বজ্বের গর্জনের মত। তাদের শ্বাস-প্রশ্বাসে অগ্নিশিখা বের হয়। তাদের চুল পায়ের তলা পর্যন্ত লটকে থাকে। তাদের দুকাধের মাঝে এতো এতো দূরের ব্যবধান থাকে। তাদের অন্তর কোমলতা ও করুণা হতে সম্পূর্ণরূপে শূন্য। তাদের প্রত্যেকের হাতে এতো ভারী হাতুড়ী থাকে যে, রাবী গোত্র ও মুযার গোত্র একত্রিত হয়ে ওটা উঠাতে চাইলে তাদের দ্বারা তা উঠানো সম্ভব হবে না। তারা এসেই বলেনঃ “উঠে বসো!” সে তখন সোজা হয়ে উঠে বসে। তার কাফন তার পার্ম্বদেশে এসে যায়। তারা তাকে জিজ্ঞেস করেনঃ “তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে?” সাহাবীগণ আর থামতে পারলেন না। তারা প্রশ্ন করলেনঃ “হে আল্লাহর রাসূল সেঃ)! এতো ভয়াবহ ফেরেশ্তাদের প্রশ্নের জবাব কে দিতে পারবে?” এ সময় রাসূলুল্লাহ (সঃ) তাদের প্রশ্নের জবাবে £4 ES £[)। এই আয়াতটি তিলায়ওয়াত করেন। অতঃপর তিনি বলেনঃ সে (কবরে শায়িত মৃত মু'মিন) বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ, তিনি এক, তার কোন অংশীদার নেই, আর আমার দ্বীন ইসলাম যা ফেরেশতাদেরও দ্বীন এবং আমার নবী হযরত মুহাম্মদ (সঃ) যিনি সর্বশেষ নবী।” তখন তারা (ফেরেশ্তাদ্বয়) বলেনঃ “তুমি সঠিক উত্তর দিয়েছো।” অতঃপর তারা তার কবরকে তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, মাথার দিক থেকে এবং পায়ের দিক থেকে চল্লিশ হাত করে প্রশস্ত করে দেন। সুতরাং তারা তার কবরকে দৃু’শ’ হাত প্রশস্ত করে দেন। বুরসানী (রঃ) বলেনঃ “ আমি ধারণা করি যে, চল্লিশ হাতের বেড়া করে দেয়া হয়।” তারপর তারা তাকে বলেনঃ “উপরের দিকে দৃষ্টিপাত কর!” সে তাকিয়ে দেখতে পায় যে, জান্নাতের দরজা খোলা রয়েছে। তারা তাকে বলেনঃ ‘হে আল্লাহর বন্ধু! তুমি তাঁর আনুগত্য স্বীকার করেছিলে বলে এটা তোমার বাস ভবন। অতঃপর রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যার হাতে মুহাম্মদের (সঃ) প্রাণ রয়েছে তার শপথ! এ সময় তার অন্তরে যে খুশী ও আনন্দ আসে তা কখনো শেষ হবার নয়।” এরপর তাকে বলা হয়ঃ “তোমার নীচের দিকে দৃষ্টিপাত কর!” সে তাকিয়ে দেখে যে, জাহান্নামের দরজা খোলা বরয়েছে। ফেরেশতারা তাকে বলেনঃ “দেখো! এর থেকে আল্লাহ তোমাকে wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।