তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ ইবরাহীম ১৪ ৫৭ পারাঃ ১৩ দেন। আর তার বাড়ী থেকে নিয়ে তার কবর পর্যন্ত ফেরেশতাগণ দৃ’দিকে ‘ সারিবদ্ধ ভাবে দাড়িয়ে যান এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন। এ সময় শয়তান অত্যন্ত দুঃখের স্বরে এমন ভীষণ জোরে চীৎকার করে উঠে যে, যেন তার দেহের অস্থি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। অতঃপর সে তার সেনাবাহিনীকে সন্বোধন করে বলেঃ “এ ব্যক্তি তোমাদের হাত থেকে কি করে রক্ষা পেলো?” তারা উত্তর দেয়ঃ “এটা তো নিষ্পাপ লোক ছিল।” তার রূহ নিয়ে তখন মৃত্যুর ফেরেশতা উপরে উঠে যান তখন সত্তর হাজার ফেরেশতা নিয়ে হযরত জিবরাঈল (আঃ) তার অভ্যর্থনা করেন। তাদের প্রত্যেকেই তাকে পৃথক পৃথক ভাবে আল্লাহর সুসংবাদ শুনিয়ে দেন। শেষ পর্যন্ত তার রহ আল্লাহর আর্শের কাছে পৌছে যায়। সেখানে পৌছা মাত্রই এ রূহ সিজদায় পতিত হয়। এ সময় মহামহিমান্বিত আল্লাহ ঘোষণা করেনঃ “তাকে কন্টকহীন কুল বৃক্ষ, কাদিভরা কদলী বৃক্ষ, সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানির নিকট স্থান দাও” অতঃপর যখন তাকে কবরে রাখা হয় তখন ডান দিকে নামায দাড়িয়ে যায়, বাম দিকে দাড়ায় রোযা, কুরআন কারীম দাড়ায় মাথার কাছে এবং নামাযের উদ্দেশ্যে তার পথ চলা (এরা পূণ্য) তার পায়ের দিকে দাড়ায়। আর তার ধৈর্য দাড়ায় এক পার্শ্বে। আল্লাহ তাআলার প্রেরিত শাস্তি তার দিকে ধাবিত হলে ডান দিক থেকে নামায বাধা দেয় এবং বলেঃ “আল্লাহর কসম! এ ব্যক্তি সারা জীবন নামাযে কাটিয়েছে। এখন কবরে এসে তো কিছুটা আরাম পেয়েছে।” শাস্তি তখন বাম দিক থেকে আসে।রোযা অনুরূপ কথা বলেই তাকে ফিরিয়ে দেয়। শিয়রের দিক থেকে আসলে কুরআন ও যিক্র এ কথা বলেই তার জন্যে পর্দা হয়ে যায়। শাস্তি বাম দিক থেকে আসতে থাকলে তার নামাযের জন্যে গমন তাকে বাধা দেয়। মোট কথা, আল্লাহর প্রিয় বান্দার জন্যে শাস্তির ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কোন দিক থেকে শাস্তি তার কাছে আসার পথ পায় না। সুতরাং সে ফিরে যায়। সেই সময় সবর বা ধৈর্য এ আমলগুলিকে বলেঃ “আমি তোমাদের কার্যকলাপ পরিদর্শন করছিলাম যে, যদি তোমাদের দ্বারাই শাস্তি দূর হয়ে যায় তবে আমার আর মাথা ঘামানোর প্রয়োজন কি? তোমাদের দ্বারা শাস্তি সরানোর সম্ভব না হলে আমিও তার সাহায্যার্থে এগিয়ে যেতাম। (তোমাদের দ্বারাই যখন সমস্যার সমাধান হয়ে গেল তখন) আমি পুলসিরাতের উপর এবং মীযানের (পাপ-পুণ্য ওজন করার যন্ত্রের) ক্ষেত্রে তার কাজে wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।