সূরাঃ ইবরাহীম ১৪ ৫৬ পারাঃ ১৩ রেশম, মিশক ও সুগন্ধ তার থুথনীর নীচে রাখা হয়। তার জন্যে বেহেশ্তের দরজা খুলে দেয়া হয়। তার রূহকে কখনো জান্নাতী ফুলের দ্বারা, কখনো জান্নাতী পোশাকের দ্বারা এবং জান্নাতী ফলের দ্বারা এমনিভাবে আপ্যায়িত করা হয় যেমনিভাবে ক্রন্দনরত শিশুকে লোক আপ্যায়িত করে থাকে। এঁ সময় তার হুরগুলি তাকে লাভ করার আকাংখা করবে। রূহ এই দৃশ্য দেখে খুব তাড়াতাড়ি দৈহিক বন্দীত্ব থেকে বের হওয়ার ইচ্ছা করে। মৃত্যুর বৃক্ষ, সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানির দিকে চল!” আল্লাহর কসম! মা যতটা শিশুকে স্সেহ ও মমতা করে থাকে, মৃত্যুর ফেরেশতা এ রূহের উপর তার চেয়েও বেশী স্মেহশীল ও মমতাময় হয়ে থাকেন। কেননা, তিনি জানেন যে, এ রূহ আল্লাহ তাআ’লার নিকট খুবই প্রিয়। তিনি মনে করেন যে, যদি এ রহের উপর সামান্য পরিমাণও কষ্ট হয় তবে তার প্রতিপালক তার প্রতি অসম্তুষ্ট হবেন। অতঃপর তিনি এমনভাবে এ রহকে দেহ হতে পৃথক করে নেন যেমন ভাবে খামীরকৃত আটা হতে চুল বের করে নেয়া হয়। এ ব্যাপারেই মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ “পবিত্র ফেরেশতারা তাদের মৃত্যু ঘটিয়ে থাকে।” তিনি আরো বলেনঃ “যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তার জন্যে রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় উদ্যান!” মৃত্যুর ফেরেশ্তা রূহ কব্য করা মাত্রই রূহ দেহকে বলেঃ “আল্লাহ তাআ'লা তোমাকে উত্তম প্রতিদান প্রদান করুন! আল্লাহর আনুগত্যের ব্যাপারে তুমি তাড়াতাড়ি করেছো এবং তার অবাধ্যতার ব্যাপারে বিলম্ব করেছো। সুতরাং তুমি নিজেও মুক্তি পেয়েছো এবং আমাকেও মুক্তি দানের ব্যবস্থা করেছো।” শরীর ও রূহকে এইরূপই জবাব দেয়। যমীনের যে সব অংশে সে আল্লাহর ইবাদত করতো, তার মৃত্যুর কারণে চল্লিশ দিন পর্যন্ত এগুলি ক্রন্দন করে। অনুরূপভাবে আসমানের যে সব দরজা দিয়ে তার সৎ কার্যাবলী উত্বিত হতো এবং যেখান দিয়ে তার জীবিকা অবতীর্ণ হতো ওগুলিও কাদতে থাকে। তৎক্ষণাৎ এ পীচশ ফেরেশতা এ দেহের চুতুর্দিকে দাড়িয়ে যান এবং তাকে গোসল দেয়ার কাজে অংশ গ্রহণ করেন। মানুষ তার পার্শ্ব পরিবর্তন করার পূর্বেই তারা এ মৃত দেহের পার্শ্ব পরিবর্তন করে দেন এবং তাকে গোসল দেয়া শেষ করে মানুষ তাকে কাফন পরাবার পূর্বে ফেরেশ্তাগণ তাদের সাথে আনিত ' কাফন তাকে পরিয়ে দেন। মানুষের খুশবূ লাগানোর পূর্বেই তারা খুশবূ লাগিয়ে wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।