সূরাঃ ইবরাহীম ১৪ ৫৫ পারাঃ ১৩ উন্মতের আর একটা লোককে দেখলাম যে, সে হাটুর ভরে পড়ে আছে এবং আল্লাহ ও তার মধ্যে পর্দা রয়েছে। এমন সময় তার সৎ চরিত্র আসলো এবং তার হাত ধরে নিয়ে আল্লাহর কাছে পৌছিয়ে দিলো। আমার উন্মতের আর একটি লোককে দেখি যে, তার আমল নামা তার বাম দিক থেকে আসছে, কিন্তু তার আল্লাহ ভীতি ওটাকে তার সামনে করে দিলো। আমার উন্মতের আর একটি মানুষকে দেখি যে, সে জাহান্নামের ধারে দাড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ তার আল্লাহ থেকে কম্পিত হওন আসলো ও তা থেকে তাকে বাচিয়ে নিলো এবং সে চলে গেল। আর একটি লোককে দেখলাম যে, তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করার উপক্রম হচ্ছে এমন সময় আল্লাহর ভয়ে তার ক্রন্ধন করণ আসলো এবং এ অশ্রই তাকে তা থেকে বাঁচিয়ে নিলো। আর একজন মানুষকে দেখলাম যে, পুলসিরাতের উপর সে নড়বড় ও হাড় বড় করছে, (এবং পুল সিরাতের উপর থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে), এমন সময় আমার উপর তার দরূদ পাঠ আসলো এবং তার হাত ধরে নিয়ে পার করে দিলো। আর একজন কে দেখলাম যে, সে জান্নাতের দরজার কাছে পৌছেছে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তৎক্ষণাৎ তার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ -এর সাক্ষ্য প্রদান পৌছলো এবং দরজা খুলিয়ে দিয়ে জান্নাতে প্রবিষ্ট করলো।” তামীমুদ্দারী রোঃ) নবী (সঃ) হতে বর্ণনা করেছেন যে, মহামহিমান্বিত আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা) কে বলেনঃ “তুমি আমার বন্ধুর কাছে যাও, আমি তাকে সর্ব প্রকারের আসমানী বিপদ আপদ দ্বারা পরীক্ষা করেছি। সর্বাবস্থায় আমি তাকে আমার সনস্তুষ্টিতেই সত্ভুষ্ট পেয়েছি। তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে সর্বপ্রকারের আরাম ও শান্তি দান করবো। মালাকুল মাউত পাঁচশ’ ফেরেশ্তাকে সাথে নিয়ে গমন করেন। তাদের কাছে থাকে জান্নাতী কাফন, খুশবূ এবং সুগন্ধময় ফুল। ওর মাথার উপর থাকে বিশটি রং। প্রত্যেক রং-এর সুগন্ধ পৃথক পৃথক । সাদা রেশমী কাপড়ে উচ্চাঙ্গের মিশ্ক আম্বর জড়ানো থাকে। এঁরা সব আসনে এবং মালাকুল মাউত (আঃ) তার শিয়রে বসে পড়েন। প্রত্যেকের সাথে যে জান্নাতী উপহার থাকে তা তার অঙ্গ-প্রত্যঙ্গের উপর রেখে দেয়া হয়। আর সাদা ১. এ হাদীসটি ইমাম তিরমিযী ররঃ) তার “নাওয়াদিরুল উসূল’ নামক গ্রন্থে বর্ণনা করেছেন। কুরতুবী (রঃ) এ হাদীসটি আনয়ন করে বলেন যে, এটা খুব বড় হাদীস। এতে বিশেষ বিশেষ আমলগুলি উল্লেখ করা হয়েছে, যে গুলি বিশেষ বিশেষ বিপদের সময় মুক্তিদানের কারণ হয়ে থাকে। (তায্কিরা) wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।