তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৫২ পারাঃ ১৩ উঠে যায় তখন তার কাছে মুমিনদের রূহগুলি আগমন করে এবং তাদের পরিচিত লোকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যদি সে বলে যে, অমুক ব্যক্তি জীবিত আছে তবে তো ভালই, আর যদি বলে যে, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তবে তারা অসন্তূষ্ট হয় এই কারণে যে, তার রূহ তাদের কাছে নিয়ে যাওয়া হয় নাই। মু:মিনকে তার কবরে বসিয়ে দেয়া হয়, অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে?” উত্তরে সে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ” আবার জিজ্ঞেস করা হয়ঃ “তোমার নবী কে?” জবাবে সে বলেঃ “আমার নবী হযরত মুহাম্মদ (সঃ)।” ফেরেশতা পুনরায় জিজ্ঞেস করেনঃ “তোমার দ্বীন কি?” সে উত্তর দেয়ঃ “আমার দ্বীন ইসলাম।” তাতেই রয়েছে যে, আল্লাহর শত্রুর যখন মৃত্মর সময় ঘনিয়ে আসে এবং তার অসন্তুষ্টির লক্ষণগুলি সে দেখে নেয় তখন তার রূহ বের হোক এটা সে চায় না। আল্লাহ তাআ’লাও তার সাক্ষাতে অসন্তুষ্ট হন। এই রিওয়াইয়াতে আরো রয়েছে যে, তার প্রশ্ন-উত্তর এবং মারপিটের পর তাকে বলা হয়ঃ “কর্তিত সাপের মত ঘুমিয়ে থাকো!” আর একটি রিওয়াইয়াতে আছে যে, যখন সৃ’মিন রাসূলুল্লাহর (সঃ) রিসালাতের সাক্ষ্য দেয় তখন ফেরেশতা বলেনঃ “তুমি এটা কি করে জেনেছো? তুমি কি তার যুগ পেয়েছিলে?” তাতে এটাও রয়েছে যে, কাফিরের কবরে শাস্তি দাতা ফেরেশ্তা এমন বধির হন যে, তিনি কখনো শুনতেও পান না এবং কখনো দয়াও করেন না। হযরত ইবনু আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, এই আয়াতের ব্যাপারে তিনি বলেনঃ মুমিনের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে ফেরেশতাগণ উপস্থিত হন এবং তাকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। যখন সে মারা যায় তখন তারা তার জানাযার সাথে চলেন এবং লোকদের সাথে তারাও তার জানাযার নামায় পড়েন। অতঃপর যখন তাকে দাফন করা হয় তখন তাকে তার কবরে উঠিয়ে বসানো হয় এবং জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে?” সে জবাবে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ।” আবার তাকে প্রশ্ন করা হয়ঃ “তোমার রাসূল কে?” উত্তরে সে বলেঃ “মুহাম্মদ (সঃ) ৷” সে জবাব দেয়ঃ “তোমার সাক্ষ্য কি?” সে জবাব দেয়ঃ “আমি ১. এ হাদীসটি বাযষ্যায্‌ রেঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন। ইমাম ইবনু কাছীরের মতে হযরত আবু হুরাইরা (রাঃ) এটা সম্ভবতঃ মারফুঁরূপেই বর্ণনা করেছেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।