তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৫১ পারাঃ ১৩ করে ফিরে আসো তখন সে তোমাদের জুতার শব্দ শুনতে পায়। যদি সে পার্শ্বে, রোযা থাকে বাম পার্শ্বে আর অন্যান্য পুণ্য কাজ যেমন দান-খায়রাত, আত্মীয়তার সম্পর্ক যুক্ত করণ, লোকদের সাথে সদাচরণ ইত্যাদি থাকে তার পায়ের-দিকে। যখন তার মাথার দিক থেকে কেউ আসে তখন নামায বলেঃ “এখান দিয়ে যাওয়ার জায়গা নেই।” ডান দিক থেকে বাধা দেয় যাকাত, বাম দিক থেকে বাধা দান করে রোযা এবং পায়ের দিক থেকে বাধা দেয় অন্যান্য পূণ্যের কাজ। অতঃপর তাকে বলা হয়ঃ “বসে যাও!” সে তখন বসে পড়ে এবং তার মনে হয় যে, সূর্য অন্তমিত হওয়ার নিকটবর্তী হয়েছে। ফেরেশতারা বলেনঃ “আমরা তোমাকে যে সব প্রশ্ন করবো তোমাকে উত্তর দিতে হবে!” সে বলেঃ “থামো, আমি আগে নামায আদায় করে নিই।” তারা বলেনঃ “নামায তো আদায় করবেই, তবে আগে আমাদের প্রশ্নগুলির জবাব দাও!” সে তখন বলেঃ “আচ্ছা ঠিক আছে, কি প্ৰশ্ন করতে চাও, কর!” তারা প্রশ্ন করেনঃ “এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলছো এবং কি সাক্ষ্য দিচ্ছ?” সে জিজ্ঞেস করেঃ “হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে বলছো কি?” তারা উত্তরে বলেনঃ “হাঁ, তার সম্পর্কেই বটে।” সে তখন বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর রাসূল। তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার নিকট হতে দলীল নিয়ে এসেছিলেন। আমরা তাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছি।” তখন তাকে বলা হয়ঃ “তুমি এর উপরই জীবিত থেকেছো এবং এর উপরই মরেছো। আর এর উপরই ইনশা-আল্লাহ পুনরুত্বিত হবে।” অতঃপর তার কবরটি সত্তর গজ প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকোজ্জ্বল হয়ে যায়। আর জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হয় এবং বলা হয়ঃ “দেখো, এটাই তোমার প্রকৃত বাসস্থান। সেখানে শুধু সুখ আর সুখ।” অতঃপর তার রূহ অন্যান্য পবিত্র কূহগুলির সাথে সবুজ রঙ এর পাখীর দেহে রেখে দেয়া হয় যা জান্নাতের গাছে রয়েছে। আর তার দেহ সেখানেই ফিরিয়ে দেয়া হয় যেখান থেকে তার সূচনা হয়েছে অর্থাৎ মাটিতে। এই আয়াতের ভাবার্থ এটাই।” অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, মৃত্যুর সময়ের শান্তি ও নূর দেখে মু'মিন তার রূহ বের হয়ে যাওয়ার আকাংখা করে থাকে এবং আল্লাহ তাআ'লার কাছেও তার সাক্ষাৎ প্রিয় ও পছন্দনীয় হয়। যখন তার রূহ আকাশে ১. এ হাদীসটি ইমাম ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।