তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৫০ পারাঃ ১৩ তাকে জিজ্ঞেস করেনঃ “এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে?” জবাবে সে বলবে যা সে বলতোঃ “তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, এবং মুহাম্মদ (সঃ) তার বান্দা ও রাসূল।” এ জবাব শুনে তারা বলেনঃ “তুমি যে এটাই বলবে তা আমরা জানতাম।” অতঃপর তার কবর সত্তর গজ প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকোজ্জ্বল হয়ে যায়। আর তাকে বলা হয়ঃ “তুমি ঘুমিয়ে যাও।” সে তখন বলেঃ “আমি আমার পরিবার বর্গের কাছে ফিরে গিয়ে তাদেরকে এ খবর দিতে চাই।” তারা বলেনঃ “তুমি সেই নব বধুর ন্যায় ঘুমিয়ে থাকো যাকে তার পরিবারের সেই জায়গায় যে তার কাছে সবচেয়ে বেশী প্রিয়!” এভাবেই সে ঘুমিয়ে থাকে যে পর্যন্ত না আল্লাহ নিজেই তাকে এ ঘুম থেকে জাগিয়ে তোলেন।” আর মুনাফিক ফেরেশ্তাদের প্রশ্নের উত্তরে বলেঃ “মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম। কিন্তু আমি কিছুই জানি না।” ফেরেশতারা তখন বলবেনঃ.“তুমি যে এই উত্তর দেবে তা আমরা জানতাম।” তৎক্ষণাৎ যমীনকে হুকুম দেয়া হয়ঃ “সংকীর্ণ হয়ে যাও।” তখন যমীন এমনভাবে সংকীর্ণ হয়ে যায় যে, তার এক পাঁজর অপর পাঁজরের সাথে মিশে যায়। অতঃপর তার উপর শাস্তি হতে থাকে যে পর্যন্ত না আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করেন এবং তাকে তার কবর থেকে উত্িত করেন।” অন্য একটি হাদীসে আছে যে, কবরে সমু'মিনকে যখন জিজ্ঞেস করা হয়ঃ “তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন কি? তোমার নবীকে?” তখন উত্তরে সে বলেঃ “আমার প্রতিপালক আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী হযরত মুহাম্মদ (সঃ)। তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার নিকট থেকে দলীল-প্রমাণ নিয়ে এসেছিলেন। আমি তার উপর ঈমান এনেছি এবং তার সত্যতা স্বীকার করেছি।” তাকে তখন বলা হয়ঃ “তুমি সত্য বলেছো। তুমি এরই উপর জীবিত থেকেছো, এরই উপর মৃত্যুবরণ করেছো এবং এরই উপর তোমাকে উঠানো হবে।* হযরত আবু হুরাইরা রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ প্যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! যখন তোমরা মৃত ব্যক্তিকে দাফন ১. এ হাদীসী ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এ হাদীসটি গারীব বা দুৰ্বল। ২. এই হাদীসটিও ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।