সূরাঃ ইবরাহীম ১৪ ৪৯ পারাঃ ১৩ অন্য এক রিওয়াইয়াতে আছে যে, আকাশের ফেরেশতা পবিত্র রূহকে বলেনঃ “আল্লাহ তোমার উপর করুণা বর্ষণ করুন! আর এ দেহের উপরও যার মধ্যে তুমি ছিলে। শেষ পর্যন্ত তারা এ রহকে মহামহিমান্বিত আল্লাহর কাছে পৌছিয়ে দেন। সেখান হতে ইরশাদ হয়ঃ “তাকে শেষ মুদ্দত পর্যন্ত সময়ের জন্যে নিয়ে যাও!” তাতে রয়েছে যে, কাফিরের রহের দুর্গন্ধের বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সঃ) তার চাদর খানা তার নাকের উপর রাখেন। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মু’মিনের রূহ যখন কবষয্্ করা হয় তখন তার কাছে রহমতের ফেরেশতাগণ জান্নাতী সাদা রেশম নিয়ে আগমন করেন। অতঃপর তারা বলেনঃ “আল্লাহর আরাম ও শান্তির দিকে বেরিয়ে এসো!” তখন মিস্ক আনম্বরের মত অতি উত্তম সুগন্ধিরূপে ওটা বেরিয়ে আসে। এমনকি ফেরেশতাগণ একে অপরের নিকট হতে নেয়ার ইচ্ছা করেন। যখন এটা পূর্ববর্তী মুমিনদের রূহের সথে মিলিত হয় তখন যেমন কোন নতুন লোক সফর থেকে আসলে তার পরিবারের লোকেরা খুবই খুশী হয়, এ রহগুলি এই রহের সঙ্গে মিলিত হওয়ার কারণে তাদের চাইতেও বেশী খুশী হয়। তারপর মধ্যে কেউ কেউ বলেঃ “এখন ওকে প্রশ্ন করো না। ওকে কিছু বিশ্রাম তো গ্রহণ করতে দাও। এতো দুঃখ-কষ্ট হতে সবে মাত্র মুক্তি পেয়েছে।” কিন্তু এই রূহ জবাব দেয়ঃ “সে তো মারা গেছে। সে কি তোমাদের কাছে পৌছে নাই?” তারা তখন বলেঃ “সে তা হলে তার স্থান জাহান্নামে চলে গেছে।” আর কাফিরের রূহকে যখন যমীনের দরজার কাছে আনয়ন করা হয় তখন সেখানকার দারোগা ফেরেশতা তার দুর্গন্ধে খুবই অস্বস্তিবোধ করেন। অবশেষে তাকে যমীনের সর্বনিননন্তরে পৌছিয়ে দেয়া হয়। হযরত আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, মুমিনদের রূহগুলি জাবেঈনে একত্রিত করা হয়। আর কাফিরদের রূহগুলি হায্রা মাউতের বারহৃত নামক জেলখানায় জমা করা হয়। তার কবর খুবই সংকীর্ণ হয়ে যায়। হযরত আবু হুরাইরা হতে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে কালো রঙ ও কড়া চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশ্তা আগমন করেন। একজনের নাম মুনকির এবং অপরজনের নাম নাকীর। তারা 1718 wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।