তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ 450
📝 Text 📖 PDF

প্রকাশকের আর্য আল-হামদুলিল্লাহ । যাবতীয় প্রশংসা সেই জাতে পাক-পরওয়ারদিগারে আলম মহান রাব্বুল আ'’লামীনের, যিনি আমাদিগকে একটি অমূল্য তাফসীর প্রকাশ করার গুরুদায়িত্ব পালনের তাওফীক দান করেছেন। অনন্ত অবিশ্রান্ত ধারায় দরূদ ও সালাম বর্ষিত হতে থাক সারওয়ারে কায়েনাত নবীপাক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ।.আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ্‌ কবূল করুন । -আমীন! ত্রয়োদশ খণ্ড প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় এবং প্রাণ প্রিয় দ্বীনদার ভাই-বোনদের অনুরোধে আমরা দ্রুত দ্বিতীয় সংস্করণের কাজে হাত দেই । আল্লাহর অশেষ মেহেরবাণীতে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে ইসলাম প্রিয় ভাই-বোনদের হাতে পৌছাতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরানা জানাই । তারই ইচ্ছায় ইহা সম্ভব হয়েছে। তাফসীর ইবনে কাসীরের এই খণ্ডগুলো প্রকাশ করতে গিয়ে যারা আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন তাদের মধ্যে মাওলানা মোঃ মুজিবুর রহমান (কাতিব) সাহেবের নিকট আমরা কৃতজ্ঞ । তিনি কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে আরবী হস্তলিপি এবং অন্যান্য সম্পাদনার কাজে যথাযথভাবে সম্পন্ন করেছেন। মুদ্রণের গুরুদায়িত্ব পালন করেছেন ‘ফ্েন্ডস্‌ প্রিন্টিং প্রেস এন্ড প্যাকেজিং’ এর মালিক ও কর্মচারীবৃন্দ । তাদেরকেও আস্তুরিক শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া কামনা করি। ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদের সহকারী ইমাম ও এই মসজিদের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্জ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহিম সাহেব ছাপাবার পূর্ব মুহূর্তে নিখুঁতভাবে শেষ প্রচফটি দেখে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ । অনতিবিলম্বে পরবর্তী খণ্ডগুলো প্রকাশ করার যাবতীয় প্রচেষ্টা শুরু করা হয়েছে। বাকী রাব্বুল আল-আমীনের মর্জিমাফিক শীঘ্রই সমাদৃত পাঠকবৃন্দের নিকট পৌছাবো বলে আশা রাখি । আমীন! সুম্মা আমীন!! তাফসীর পাবলিকেশন কমিটি wwuwi.islamfind.wordpress.com

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.