সূরাঃ ইবরাহীম ১৪ ৪৮ পারাঃ ১৩ শুধুমাত্র মানব ও দানব ব্যতীত। তখন কওমের কেউ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কারো সামনে যদি ফেরেশতা হাতে হাতুড়ি নিয়ে দাড়িয়ে থাকেন তবে কি তার স্বাভাবিক্ জ্ঞান থাকে?” উত্তরে রাসূলুল্লাহ (সঃ) কুরআন £% এই আয়াতটিই পড়ে শুনান। অর্থাৎ 3127) ,23 02 কারীমের |... ll 2 “যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখবেন!” হযরত আবু হুরাইরা রোঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার কাছে ফেরেশতাগণ হাযির হন। সে সৎ লোক হলে তাঁরা বলেনঃ “হে পবিত্র রহ! তুমি পবিত্র দেহের মধ্যে ছিলে, প্রশংসিত হয়ে বেরিয়ে এসো আরাম, উত্তম জীবনোপকরণ এবং পরম দয়ালু ও দাতা আল্লাহর করুণাসহ।” তাকে এটা বলা হতেই থাকে, শেষ পর্যন্ত রহ বেরিয়ে আসে। তখন তারা তাকে আকাশে উঠিয়ে নিয়ে যান। আকাশের দরজা খুলে দেয়া হয় এবং বলা হয়ঃ “এটা কে?” উত্তরে বলা হয়ঃ “অমুক।” তখন ফেরেশ্তারা বলেনঃ “বাহঃ! বাহঃ! এটা হচ্ছে পবিত্র রূহ যা পবিত্র দেহের মধ্যে ছিল। তুমি প্ৰশংসিত অবস্থায় প্ৰবেশ কর এবং আরাম, জীবনোপকরণ এবং রাহীম ও কারীম আল্লাহর রহমত নিয়ে খুশী হয়ে যাও!” আর যদি দুষ্ট ও পাপী লোক হয় তবে ফেরেশতাগণ বলেনঃ “হে কলুষিত নফস! তুমি কলুষিত দেহের ভিতরে ছিলে। তুমি নিন্দনীয় অবস্থায় বেরিয়ে এসো এবং ফুটন্ত গরম, রক্ত পুঁজ খাওয়ার জন্যে এবং এ ধরনের আরো বহু শাস্তি গ্রহণের জন্যে প্রস্তুত হয়ে যাও।” এরূপ কথা তাকে বলা হতেই থাকে, শেষ পর্যন্ত সে বেরিয়ে আসে। তারপর তাকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞেস করা হয়ঃ “এটা কে?” উত্তরে বলা হয়ঃ “অমুক।” তখন বলা হয়ঃ “কলুষিত দেহের মধ্যে ছিল। তুমি নিন্দনীয় হয়ে ফিরে যাও। তোমার জন্যে আসমানের দরজা খোলা হবে না।” অতঃপর তাকে আকাশ থেকে নীচে নামিয়ে দেয়া হয় এবং কবরে নিয়ে আসা হয়। সৎ ব্যক্তি (কবরের মধ্যে) বসে পড়ে। তখন তাকে এ সব কথা জিজ্ঞেস করা হয় যা প্রথম হাদীসে বলা হয়েছে। পাপী লোকও উঠে বসে এবং তাকেও এঁ কথা জিজ্ঞেস করা হয় যা প্রথম হাদীসে বলা হয়েছে।* ১. এ হাদীস্টিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ২. ঞহাদীসটিও ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।