তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ 8৭ পারাঃ ১৩ নবীকে (সঃ) বলতে শুনেছিঃ “কবরে প্রত্যেক বান্দাকে সেই ভাবেই উঠানো হয় যে ভাবে সে মৃত্য বরণ করে। মু'মিনকে তার ঈমানের উপর এবং মুনাফিককে তার নিফাকের উপর।”> হযরত আবু সাঈদ খুদরী রোঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমরা রাসূলুল্লাহর (সঃ) সাথে এক জানাযায় হাযির হই। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হে জনমণ্ডলী! নিশ্চয় এই উন্মতকে কবরে পরীক্ষা করা হয়। যখন মানুষকে দাফন করা হয় এবং তার সঙ্গীরা তার থেকে পৃথক হয়ে পড়ে তখন তার কাছে একজন ফেরেশতা আসেন যার হাতে থাকে লোহার হাতুড়ি। তাকে তিনি বসিয়ে দিয়ে বলেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বল!” যদি সে মু'মিন হয় তবে বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) তার বান্দা ও রাসূল।” তখন তিনি তাকে বলেন্‌ঃ “তুমি সত্য বলেছো।” অতঃপর তার জন্যে জাহান্নামের দরযা খুলে দেয়া হয়। এ সময় ফেরেশতা তাকে বলেনঃ “এটাই হতো তোমার বাসস্থান যদি তুমি তোমার প্রতিপালকের সাথে কুফরী করতে। কিন্তু তুমি ঈমান এনেছো বলেই এটা হয়েছে তোমার বাসভবন।” অতঃপর তার জন্যে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সে তখন ওর মধ্যে প্রবেশের ইচ্ছা করে। তখন তাকে বলা হয়ঃ “এখন এখানেই থাকো।” তারপর তার কবরের দিকে ওটা খুলে দেয়া হয়। আর যদি সে কাফির বা মুনাফিক হয়, তবে যখন ফেরেশতা তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বল?” সে উত্তরে বলেঃ “তার সম্পর্কে আমি লোকদেরকে কিছু বলতে শুনতাম!” তখন ফেরেশতা তাকে বলেনঃ “তুমি জান নাই এবং পড় নাই, আর হিদায়াতও লাভ কর নাই।” তারপর তার জন্যে জান্নাতের দরজা খুলে দেয়া হয় তখন ফেরেশতা তাকে বলেনঃ “এটাই তো তোমার বাসস্থান যদি তুমি তোমার প্রতিপালকের প্রতি ঈমান আনতে । কিন্তু তুমি কুফরী করেছো বলে মহামহিমান্বিত আল্লাহ এ ঘরের পরিবর্তে এই ঘরকে তোমার জন্যে নির্ধারিত করে দিয়েছেন।” এরপর তার জন্যে জাহান্নামের দরজা খুলে দেয়াহয়। তারপর ফেরেশতা তাকে হাতুড়ি দ্বারা প্রহার করতে থাকেন। তখন সে এতো জোরে চীৎকার করে যে, মহামহিমান্বিত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবাই তার চীৎকার শুনতে পায়, ১. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। এর ইসনাদ ইমাম মুসলিমের (রঃ) শর্তের উপর সহীহ্‌। তারা দৃ’'জন এটা তাখরীজ করেন নি। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।