তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৪৬ পারা? ১৩ হযরত আনাস ইবনু মালিক রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা (তাকে সমাধিস্থ করে) চলে যায়, আর তাদের চলে যাবার সময় তাদের জুতোর শব্দ তার কানে আসতে থাকে এমতাবস্থায়ই দু'জন ফেরেশতা তার কাছে পৌছে যান এবং তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করেনঃ “এই লোকটি সম্পর্কে তোমার বক্তব্য কি?” সে মু'মিন হলে বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল।” তখন তাকে বলা হয়ঃ “দেখো, জাহান্নামে এটা তোমার বাসস্থান ছিল। কিন্তু আল্লাহ এটাকে পরিবর্তন করে জান্নাতের এই বাসস্থানটি তোমাকে দান করেছেন। সে তখন দুঁটি জায়গায়ই দেখতে পায়।”” হযরত কাতাদা’ রেঃ) বলেন, তার কবর সত্তরগজ প্রশস্ত করে দেয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তা সবুজ শ্যামলে ভরপুর থাকে। হযরত জাবির ইবনু আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছেনঃ “কবরে এই উন্মতের পরীক্ষা নেয়া হয়ে থাকে। যখন মু'মিনকে তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা সেখান থেকে প্রস্থান করে তখন একজন কঠিন ভয়ানক আকৃতির ফেরেশ্তা তার কাছে আগমন করেন। তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বলতে?” তখন সেই মু'মিন উত্তরে বলেঃ “তিনি আল্লাহর রাসূল ও তার বান্দা (সঃ) ৷” তখন ফেরেশতা তাকে বলেনঃ “তোমার এ বাসস্থানটি দেখো যা জাহান্নামে তোমার জন্যে নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু আল্লাহ তোমাকে এর থেকে মুক্তি দান করেছেন এবং তোমার এই বাসস্থানের পরিবর্তে তিনি তোমাকে জান্নাতের এ বাসস্থানটি দান করেছেন।” সে তখন দুটোই দেখতে পায়। এ মু'মিন তখন বলেঃ “আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার বর্গকে এই সুসংবাদ প্রদান করি।” তাকে বলা হয়ঃ “থামো (এবং এখানেই অবস্থান কর)।” আর মুনাফিককে উঠিয়ে বসানো হয় যখন তার নিকট থেকে তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজন বিদায় গ্রহণ করে। অতঃপর তাকে বলাহয়ঃ “তুমি এই লোকটি সম্পর্কে কি বলতে?” সে উত্তরে বলেঃ “আমি জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম।” তাকে তখন বলা হয় “তুমি জান নাই। এটা জান্নাতে তোমার বাসস্থান ছিল, কিন্তু তা পরিবর্তন করে জাহান্নামে তোমার বাসস্থান নির্ধারণ করা হয়েছে।” হযরত জা’বির রোঃ) বলেনঃ “আমি ১. এ হাদীসটি আব্দ্‌ ইবনু হামীদ (রঃ) তার মুসনাদে বর্ণনা করেছন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।