তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ ইবরাহীম ১৪ 8৫ পারা? ১৩ অবগত নই।” পুনরায় তারা প্রশ্ন করেনঃ “তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে?” সে জবাবে বলেঃ “হায়, হায়! এ খবরও আমার জানা নেই!” এ সময়েই আকাশ থেকে ঘোষণাকারীর ঘোষণা শোনা যায়ঃ “আমার বান্দা মিথ্যাবাদী। তার জন্যে জাহান্নামের আগুনে বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে দরজা খুলে দাও!” সেখান থেকে তার কাছে জাহান্নামের বাতাস ও বাষ্প আসতে থাকে। তার কবর এতো সংকীর্ণ হয়ে যায় যে, তার দেহের এক পাঁজর অপর পাঁজরের মধ্যে ঢুকে পড়ে। বড় জঘন্য ও ভয়ানক আকৃতির এবং ময়লাযষুক্ত খারাপ পোশাক পরিধানকারী অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট একটি লোক তার কাছে আসে এবং বলেঃ “এখন তুমি দুঃখিত ও চিন্তিত হয়ে যাও। এই দিনের তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।” সে তাকে জিজ্ঞেস করেঃ “তুমি কে? তোমার চেহারায় শুধু মন্দই পরিলক্ষিত হচ্ছে।” সে উত্তর দেয় “আমি তোমার খারাপ আমলেরই আকৃতি বা রূপ” সে তখন প্রার্থনা করেঃ “হে আমার প্রতিপালক! (দয়া করে) কিয়ামত সংঘটিত করবেন না!” মুসনাদে আহমদে এটাও বর্ণিত হয়েছে যে, সংবান্দার রূহ বহির্গত হওয়ার সময় আসমান ও যমীনের মধ্যবর্তী জায়গায় ফেরেশ্তাগণ এবং আকাশের সমস্ত ফেরেশতা তার উপর করুণা বর্ষণ করে। আর আকাশের দরজা তার জন্যে খুলে যায়। প্রত্যেক দরজার ফেরেশ্তাগণ পার্থনা করেন যে, তার রূহ যেন তাদেরই দরজা দিয়ে উপরে উঠে যায়। (শেষ পর্যন্ত)। আর খারাপ লোকের ব্যাপারে রয়েছে যে, তার কবরে একজন অন্ধ, বধির ও বোবা ফেরেশ্তাকে নিয়োজিত করা হয়। তার হাতে এমন একটা লোহার হাতুড়ি থাকে যে, যদি তা দিয়ে কোন এক বিরাট পর্বতে আঘাত করা হয় তবে তা মাটি হয়ে যাবে। এ হাতুড়ি দ্বারা এ ফেরেশ্তা তাকে প্রহার করেন। তখন সে মাটি হয়ে যায়। মহামহিমান্বিত আল্লাহ আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনেন। ফেরেশ্তা আবার তাকে এ হাতুড়ি দ্বারা মারেন। সে তখন এমন জোরে চীৎকার করে যে, তার চীৎকার ধ্বনি মানব ও দানব ছাড়া সবাই শুনতে পায়। হযরত বারা ইবনু আ’যিব রোঃ) বলেনযে, 1 .. A SES এই আয়াত দ্বারাই কবরের আযাব প্রমাণিত হয়। হযরত আবদুল্লাহ (রাঃ) এই আয়াতেরই তাফসীরে বলেন যে, এর দ্বারা কবরের প্রশ্নের উত্তরে মুমিনের প্রতিষ্ঠিত থাকা বুঝানো হয়েছে। (রঃ) বর্ণনা করেছেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।