সূরাঃ বানা ইসরাঈল ১৭ 88৮ পারা? ১৫ হযরত আবু হুরাইরা (রা?) বলেনঃ “আমি একদা রাসূলুল্লাহর (সঃ) সাথে বের হই। আমার হাতখানা তার হাতের মধ্যে অথবা তার হাতখানা আমার হাতের মধ্যে ছিল। পথে চলতে চলতে একটি লোককে তিনি অত্যন্ত দুরাবস্থায় দেখতে পান। তাকে তিনি জিজ্ঞেস করেনঃ “তোমার অবস্থা এমন কেন?” উত্তরে লোকটি বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! রোগ-শোক ও ক্ষয়-ক্ষতি আমার এই দূরাবস্থা ঘটিয়েছে।” তিনি তখন তাকে বললেনঃ “আমি তোমাকে এমন কিছু অধীফা শিখিয়ে দেবো কি যার ফলে তোমার রোগ-শোক ও দুঃখ- দৈন্য সব দূর হয়ে যাবে?” উত্তরে লোকটি বললোঃ হা, হে আল্লাহর রাসূল (সঃ)! অবশ্যই বলুন। এতে বদর ও উহুদ যুদ্ধে আপনার সাথে হাযির হতে না পারার সমস্ত দুঃখ আমার দুর হয়ে যাবে!” তার একথায় নবী (সঃ) হেসে ওঠেন এবং বলেনঃ “বদরী ও উহুদী সাহাবীদের মর্যাদা তুমি কবে লাভ করবে? তুমি তো তাদের তুলনায় সম্পূর্ণ শুন্যহস্ত ও পুঁজিহীন?” তখন আমি (আবু হুরাইরা (রাঃ) বললামঃ হে আল্লাহর রাসূল (সঃ)! তাকে যেতে দিন! বরং আমাকে এ অধযীফাটি শিখিয়ে দিন। তিনি বললেনঃ তুমি নিরনের দুআটি পাঠ করবেঃ 293/72 je 7423294777 - D2 Ys lA 77/2 LAPT GD 3279/7 - Ly dss od SHA aml অর্থাৎ আমি এ চিরঞ্জীবের ভরসা করছি যিনি মৃত্যু বরণ করেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সন্তান গ্রহণ করেন নাই।” আমি তখন এই অধীফা পাঠ করতে শুরু করে দিই কয়েকদিন অতিবাহিত হতেই আমার অবস্থা সুন্দর হয়ে যায়। রাসূলুল্লাহ (সঃ) আমাকে দেখে বললেনঃ “হে আবূ হুরাইরা (রাঃ)! তোমার অবস্থা কিরূপ?” আমি উত্তরে বলিঃ হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি আমাকে যে অধীফা শিখিয়ে দিয়েছিলেন তা আমি পাঠ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ হতে বরকত লাভ করেছি। ১. এই হাদীসটির সনদ দুর্বল এবং এর মতনেও নাকারাত’ বা অস্বীকৃতি রয়েছে।হা’ফিয আবু ইয়ালা (রঃ) এটাকে নিজের কিতাবে আনয়ন করেছেন। এ সব ব্যাপারে একমাত্র আল্লাহ তাআ'লার সঠিক জ্ঞান রয়েছে। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।