সূরাঃ বানা ইসরাঈল ১৭ 88৭ পারাঃ ১৫ আহলে কিতাব ক্ষীণ স্বরে তাদের কিতাব পাঠ করতো এবং এরই মাঝে কোন কোন বাক্য উচ্চ স্বরে পড়তো। তখন সবাই মিলিতভাবে চীৎকার ও গোলমাল করতো। তখন তাদের সাথে সাদৃশ্য রাখতে নিষেধ করে দেয়া হয় আর অন্য লোক যেমন ক্ষীণ স্বরে পড়তো তার থেকেও বাধা দেয়া হয়। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) এসে মধ্যপথ বাতলিয়ে দেন, যা রাসুলুল্লাহ (সঃ)-এর সুন্নাত বলে ঘোষণা দেন। এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ “তোমরা এমনভাবে আল্লাহর প্রশংসা কর, যাতে তার সমস্তগুণ ও পবিত্রতা বিদ্যমান থাকে। এইভাবে তার সা ও গুণকীর্তণ করতে হবে, যে, তার সমস্ত নাম উত্তম ও সুন্দর, তিনি সম্পূর্ণরূপে ক্রটিমুক্ত, তার সন্তান নেই, তার কোন অংশীদার নেই, তিনি এক ও একক। তিনি অভাবমুক্ত তার পিতা মাতা নেই ও সন্তানও নেই, তার সমকক্ষও কেউ নেই। তিনি এমন তুচ্ছ নন যে, তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী। তার কোন পরামর্শদাতারও প্রয়োজন নেই। বরং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র তিনিই। তিনি সবারই উপর পূর্ণক্ষমতাবান এবং তিনিই সবার ব্যবস্থাপক। তিনি সৃষ্টজীবের উপর যা ইচ্ছা তা-ই করতে পারেন। তিনি এক ও অংশী বিহীন। তিনি কারো সাথে ভ্রাতৃত্ব স্থাপন করেন না এবং তিনি কারো সাহায্যেরও আশাধারী নন। তোমরা সব সময় তার শ্রেষ্ঠতৃ, বড়তৃ, পবিত্রতা ও বুযগী বৰ্ণনা করতে থাকো। আর মুশরিকরা তার উপর যে অপবাদ লেপন করে তার থেকে তিনি যে সম্পূর্ণরূপে পবিত্র তা তোমরা ঘোষণা করে দাও। ইয়াহ্দী ও খৃষ্টানরা তো বলতো যে, আল্লাহর সন্তান রয়েছে ( )। আর মুশরিকরা বলতোঃ, 303/70 77377420, A CHI ff SS VLU LY অর্থাৎ “হে আল্লাহ! আমরা আপনার কাছে হাযির আছি, আপনার কোন অংশীদার নেই, শুধু একজন অংশীদার রয়েছে, তারও মালিক আপনিই।” সে যা কিছুর মালিক তারও মালিক আপনিই।” সাবী’ মাজুসীরা বলতোঃ “যদি আল্লাহর ওয়ালীরা না থাকতো তবে তিনি একাই সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারতেন না নোউষুবিল্লাহ)।” এ সময় এই আয়াত অবতীর্ণ হয়। এর দ্বারা বাতিলপস্থীদের সমস্ত দাবী খণ্ডন করা হয়েছে। নবী (সেঃ) তার বাড়ীর ছোট বড় সকুল্কেও এই আয়াতটি শিখাতেন। তিনি এই আয়াতটির নাম রেখেছিলেন 5], অৰ্থাৎ সম্মানিত আয়াত। কোন কোন হাদীসে আছে যে, যে বাড়ীতে রাত্রে এই আয়াত পাঠ করা হয় সেই বাড়ীতে কোন বিপদ আসতে এবং চুরি হতে পারে না। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।