সুরাঃ বানী ইসরাঈল ১৭ ৪২২ পারাঃ ১৫ দর্শনগত কোন পথ নেই, বরং এটা শরীয়তের ব্যাপার। সুতরাং তোমরা শরীয়তকে কবুল করে নাও। কিন্তু আমরা তো এই পস্থাটিকে বিপদমুক্ত দেখছি না। এ সব ব্যাপারে সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। অতঃপর সুহাইলী (রঃ) আলেমদের মতভেদ বর্ণনা করেছেন যে, রহ্ কি নফস, না অন্য কিছু? এটাকে এভাবে প্রমাণিত করা হয়েছে যে, রহ্ দেহের মধ্যে বাতাসের মত চালু রয়েছে এবং এটা অত্যন্ত সৃক্ষ্ম জিনিস, যেমন গাছের শিরায় পানি উঠে থাকে। তার ফেরেশ্তা যে রূহ মায়ের পেটের বাচ্চার মধ্যে ফুঁকে থাকেন তা দেহের সাথে মিলিত হওয়া মাত্রই নফস হয়ে যায়। এর সাহায্যে ওটা ভাল মন্দ গুণ নিজের মধ্যে লাভ করে থাকে। হয় আল্লাহর যিক্রের সাথে প্রশান্তি আনয়নকারী হয়ে যায়, না হয় মন্দ কার্যের হুকুম দাতা হয়ে যায়। যেমন পানি গাছের জীবন। ওটা গাছের সাথে মিলিত হওয়ার কারণে একটা বিশেষ জিনিস নিজের মধ্যে পয়দা করে নেয়। আঙ্গুর সৃষ্ট হয়, অতঃপর ওর পানি বের করা হয় অথবা মদ তৈরী করা হয়। সুতরাং এ আসল পানি অন্য রূপ ধারণ করেছে। এখন ওটাকে আসল পানি বলা যেতে পারে না। অনুরূপভাবে দেহের সাথে মিলিত হওয়ার পর রূহ্কে আসল রূহ বলা যাবে না এবং নফস্ ও বলা যাবে না। মোট কথা, রহ্ হলো নফস ও মাদ্দার (মূল পদার্থের) মূল। আর নফস হলো রূহের এবং ওর দেহের সাথে সংযুক্ত হওয়ার দ্বারা যা হয় সেটাই। সুতরাং রহ্টাই নফস। কিন্তু একদিক দিয়ে নয়, বরং সবদিক দিয়েই। এতো হলো মন ভুলানো কথা, কিন্তু এর হাকীকতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআ’লারই রয়েছে। মানুষ এ ব্যাপারে অনেক কিছু বলেছেন এবং এর উপর বড় বড় স্বতন্ত্র কিতাব লিখেছেন। ৮৬। ইচ্ছা করলে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ ৫ ৫০/410? ?/ করেছি তা অবশ্যই re প্রত্যাহার করতে পারতাম; CECE TEEN তাহলে তুমি এ বিষয়ে i আমার বিরুদ্ধে কোন কর্ম ows, Ll বিধায়ক পেতে না। | ৭৮। এটা প্রত্যাহার না করা EO 2 3 AY তোমার প্রতিপালকের wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।