সূরাঃ বানা ইসরাঈল ১৭ 8২০ পারাঃ ১৫ হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, ইয়াহুদীরা রাসুলুল্লাহকে (সঃ) জিজ্ঞেস করে যে, দেহের সাথে রহের শাস্তি কেন হয়? ওটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? এই ব্যাপারে তার উপর কোন ওয়াহী অবতীর্ণ হয় নাই বলে তিনি তাদেরকে কোন জবাব দেন নাই। তৎক্ষণাৎ তার কাছে হযরত জিবরাঈল (আঃ) আগমন করেন এবং এই আয়াতটি অবতীর্ণ হয়। এটা শুনে ইয়াহ্দীরা তাকে জিজ্ঞেস করেঃ “এর খবর আপনাকে কে দিলো?” তিনি জবাবে বলেনঃ হযরত জিবরাঈল (আঃ) আল্লাহর পক্ষ থেকে এ খবর নিয়ে এসেছিলেন।” তারা তখন বলতে শূরু করলোঃ “জিবরাঈল (আঃ) তো আমাদের শক্র।” তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ তাআ'লা নিন্নের সয়াডঙুনি অব করেন L/w MAA ALA bs, 21027 IED Mod Li we Hl ei 2 MEO BANAT 2/0 /? (539 L139 93, 3/77 EY as Es A La OU co - Ua iall Sig S403 le [) 2 rel rR RE - EL 8 DUE Jy অর্থাৎ “তুমি বলঃ যে ব্যক্তি শত্ৰুতা রাখে জিবরাঈলের (আঃ) সাথে (সে রাখুক), সে পৌঁছিয়েছে এই কুরআনকে তোমার অন্তকরণ পর্যন্ত আল্লাহর হুকুমে যে অবস্থায় তা স্বীয় পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা প্রমাণ করছে, আর হিদায়াত করছে ও সুসংবাদ দিচ্ছে মু'মিনদেরকে। যে ব্যক্তি শক্ত হয় আল্লাহর এবং তার ফেরেশতাদের তার রাসূলদের, জিবরাঈলের (আঃ) এবং মীকাঈলের (আঃ) আল্লাহ এরূপ কাফিরদের শত্ত।”'(২ঃ ৯৭-৯৮) একটা উক্তি এও আছে যে, এখানে ‘রহ’ দ্বারা হযরত জিবরাঈলকে (আঃ) বুঝানো হয়েছে। এও একটা উক্তি যে, এর দ্বারা এমন বিরাট শান শওকত পূর্ণ ফেরেশ্তাকে বুঝানো হয়েছে যিনি একাই সমস্ত মাখলুকের সমান। একটি হাদীসে এও আছে যে, আল্লাহ তাআ’লার এক ফেরেশ্তা এমনও রয়েছেন যে, যদি তাকে সাত যমিন ও সাত আসমান একটা গ্রাস করতে বলা হয় তবে তিনি তাই করবেন (অর্থাৎ একগ্রাসে সমস্ত খেয়ে ফেলবেন)। তার তাসবীহ হলো নিম্নরূপ রে £5 422 অর্থাৎ “হে আল্লাহ! আপনি পবিত্র, আপনি যেখানেই থাকুন না কেন।”” হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে যে, একজন ফেরেশ্তা এমন রয়েছেন যার সত্তর হাজার মুখ রয়েছে, প্রত্যেক মুখে সত্তর হাজার জিহবা রয়েছে’ ১. এই হাদীসটি গারীব বা দুর্বল, এমনকি মুনকার বা অস্বীকৃত। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।