তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ইবরাহীম ১৪ ৪১ পারাঃ ১৩ “ওটা হচ্ছে খেজুর বৃক্ষ” অন্য রিওয়াইয়াতে রয়েছে যে, এ সময় উত্তরদাতাদের খেয়াল বন্য গাছ পালার দিকে.গিয়েছিল। হযরত কাতাদা’ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক বলেঃ ‘হে আল্লাহর রাসূল (সঃ)! সম্পদশালী লোকেরা তো মর্যাদায় খুব বেড়ে গেল!” যদি দুনিয়ার সমস্ত কিছু নিয়ে স্তূপ করে দেয়া হয় তবুও কি তা আকাশ পর্যন্ত পৌছতে পারবে? (কখনই না) তোমাকে কি এমন আমলের কথা বলবো যার মূল দৃঢ় এবং শাখা গুলি আকাশে (চলে গেছে)?” সে জিজ্ঞেস করলোঃ “ওটা কি?” রাসুলুল্লাহ (সঃ) উত্তরে বললেনঃ “লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এবং আলহাসদু লিল্লাহ প্রত্যেক ফরয নামাষের পর দশ বার করে পাঠ করো তা হলেই এটা হবে এমন আমল যার মূল মযবুত এবং শাখা আকাশে” হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন এ পবিত্র গাছ জান্নাতে রয়েছে। আন্লাহ পাকের উক্তিঃ ওটা প্রত্যেক মওস্‌মে ফলদান করে অর্থাৎ-সকাল-সন্ধ্যায় প্রতি মাসে বা প্রতি দু'মাসে অথবা প্রতি ছ’মাসে বা প্রতি সাত মাসে অথবা প্রতি বছরে। কিন্তু শব্দগুলির বাহ্যিক ভাবার্থ তো হচ্ছেঃ “মু’মিনের দৃষ্টান্ত এ বৃক্ষের মত যার ফল সব সময় শীতে, গ্রীষ্নে, দিনে, রাতে নেমে থাকে। অনুরূপভাবে মু:মিনের নেক আমল দিনরাত সব সময় আকাশে উঠে থাকে!” আল্লাহ তাআ'লা মানুষের শিক্ষা, উপদেশ ও অনুধাবনের জন্যে দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা মন্দ কালেমা অর্থাৎ কাফিরের দৃষ্টান্ত বর্ণনা করছেন, যার কোন মূল নেই এবং যা দৃঢ় নয়। এর দৃষ্টান্ত দেয়া হয়েছে হানযাল’ গাছের সাথে, যাকে “শারইয়ান’ বলা হয়। হযরত: আনাস ইবনু মালিক রাঃ) হতে বর্ণিত আছে যে, ওটা হানযাল গাছ। এই রিওয়াইয়াতটি মারফ্’ রপেও এসেছে। এর মূল ভূ-পৃষ্ঠ হতে বিচ্ছিন্ন যার কোন স্থায়িত্ব নেই। অনুরূপভাবে কুফরী মূলহীন ও শাখাহীন। কাফিরের কোন ভাল কাজ উপরে উঠে না এবং তার থেকে কিছু কবুলও হয় না। ২৭। যারা শাম্থত বাণীতে SL ee / YV বিশ্থাসী তাদেরকে +“ ৮৮ ৰ” ইহজীবনে ও পরজীবনে আন্পাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন eA CE eA wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।