তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ বানী ইসরাঈল ১৭ 80৭ পারাঃ ১৫ করা হবে। তখন আমাকে আমার উন্মতের জন্যে শাফাআত করার অনুমতি দেয়া হবে এবং বলা হবে যে, আমি যেন প্রতি নিরা’নব্বই হতে একজনকে বের করে আনি। আমি তখন বার বার আমার প্রতিপালকের নিকট যাতায়াত করবো এবং প্রত্যেক বারই সুপারিশ করতে থাকবো। শেষ পর্যন্ত মহামহিমান্বিত আল্লাহ আমাকে বলবেনঃ “হে মুহাম্মদ (সঃ)! যাও, আল্লাহর মাখলূকের মধ্যে যে মাত্র একদিনও আন্তরিকতার সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য প্রদান করেছে এবং ওরই উপর মৃত্যু বরণ করেছে, তাকেও জান্নাতে পৌঁছিয়ে দিয়ে এসো!” মুসনাদে আহমাদে রয়েছে যে, হযরত বারীদা’ (রাঃ) একদা হযরত মুআ'’বিয়ার (রাঃ) নিকট গমন করেন। এ সময় একটি লোক তার সাথে কিছু কথা বলছিল। হযরত বারীদাও (রোঃ) কিছু বলার অনুমতি প্রার্থনা করেন। তীর ধারণা ছিল যে, প্রথম ব্যক্তি যে কথা বলছিল, হযরত বারীদাও (রাঃ) এ কথাই বলবেন। হযরত বারীদা (রাঃ) তাকে বলেনঃ “আমি রাসুলুল্লাহকে (সঃ) বলতে শুনেছিঃ “আল্লাহ তাআ’লার কাছে আমি আশা রাখি যে, যমীনে যত গাছ ও কংকর রয়েছে, ওগুলির সংখ্যা বরাবর লোকের জন্যে সুপারিশ করার অনুমতি আমি লাভ করবো।” সুতরাং হে মুআ’বিয়া রোঃ)! আপনার তো এই আশা আছে, আর হযরত.আলী (রোঃ) কি এর থেকে নিরাশ হবেন?” মুসনাদে আহমাদে বর্ণিত আছে যে, মুলাইকার দুই ছেলে রাসূলুল্লাহর (সঃ) দরবারে হাজির হয়ে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদের মাতা আমাদের পিতার খুবই সন্মান করতেন। শিশুদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও স্নেহশীলা। অতিথিদের আতিথেয়তার ব্যাপারে তিনি ছিলেন খুবই যত্ববতী। কিন্তু অজ্ঞতার যুগে তিনি তার কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রোথিত করতেন। (তোর পরিণাম কি হবে?) ৷” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “সে তো জাহান্নামে চলে গেছে।” তারা দু’ভাই রাসূলুল্লাহর (সঃ) মুখে এ জবাব শুনে দুঃখিত মনে ফিরে যাচ্ছিল। তখন রাসুলুল্লাহ (সঃ) তাদেরকে ফিরিয়ে ডাকেন তারা ফিরে আসে। এঁ সময় তাদের চেহারায় আনন্দের ভাব পরিলক্ষিত হচ্ছিল। তারা ধারণা করেছিল যে, হয়তো রাসূলুল্লাহ (সঃ) তাদের মাতার ব্যাপারে কোন ভাল কথাই বলবেন। তিনি তাদেরকে বললেনঃ “জেনে রেখো যে, আমার মা এবং তোমাদের মা এক সাথেই রয়েছে৷” একথা শুনে একজন মুনাফিক বললোঃ “এতে তাদের wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।