সূরাঃ বানী ইসরাঈল ১৭ 808 পারাঃ ১৫ পাল্লা ধরে নিবেন। সুতরাং এ দিন আল্লাহ তাআ'লা তাকে মাকামে মাহমূদে পৌঁছিয়ে দিবেন। সহীহ বুখারীতে এই রিওয়াইয়াতের শেষাংশে এও রয়েছে যে, হাশরের ময়দানের সমস্ত লোক সেই সময় তার প্রশংসা করবে। সহীহ বুখারীতে রয়েছে যে, , রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি আযান শুনে Fel Bell; 52 pel এই দুআটি পাঠ করে না, কিয়ামতের দিন তার জন্যে আমার শাফাআত হালাল হবে না। মুসনাদে আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আমি নবীদের ইমাম, তাদের খতীব এবং তাদের সুপারিশকারী হবো। আমি যা কিছু বলছি তা ফখর হিসেবে বলছি না।” এ হাদীসটি ইমাম তিরমিযীও এনেছেন এবং তিনি এটাকে হাসান সহীহ বলেছেন। সুনানে ইবনু মাজাহ্তেও এটা বর্ণিত হয়েছে। হযরত উবাই ইবনু কা'ব রাঃ) হতে বর্ণিত এ হাদীসটি ' গত হয়ে গেছে যাতে কুরআনকে সাত কিরআতে পড়ার কথা বর্ণিত হয়েছে। এ হাদীসের শেষাংশে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হে আল্লাহ! আমার উন্মতকে ক্ষমা করুন। হে আমার মা’বুদ! আমার উন্মতকে মাফ করে দিন! তৃতীয় দুআ’টি আমি এঁ দিনের জন্যে উঠিয়ে রেখেছি যেই দিন সমস্ত মাখলূক আমার দিকেই ঝুঁকে পড়বে. এমন কি হযরত ইবরাহীমও (আঃ)। মুসনাদে আহমাদে রয়েছে যে, মুমিনরা কিয়ামতের দিন একত্রিত হবে। তারপর তাদের অন্তরে ধারণা সৃষ্টি করা হবে যে, তাদের কারো কাছে সুপারিশের জন্যে যাওয়া উচিত, যার সুপারিশের ফলে তারা এঁ ভয়াবহ স্থানে শান্তি লাভ করতে পারে। একথা মনে করে তারা হযরত আদমের (আঃ) কাছে যাবে এবং তাকে বলবেঃ “হে আদম (আঃ)! আপনি সমস্ত মানুষের পিতা। আপনাকে সিজদা করিয়েছেন এবং আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। সুতরাং আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের সুপারিশের জন্যে গমন করুন। যাতে আমরা এই জায়গায় শান্তি লাভ করতে পারি।” তখন উত্তরে তিনি বলবেনঃ “আমি এর যোগ্য নই।” এ সময় তার নিজের পাপের কথা স্মরণ হবে এবং তিনি লজ্জিত হয়ে যাবেন তাই, তিনি তাদেরকে বলবেনঃ “তোমরা হযরত নূহের (আঃ), কাছে যাও। তিনি আল্লাহর প্রথম রাসূল যাকে তিনি পৃথিবীবাসীর নিকট প্রেরণ করেছিলেন।” তারা তখন তার কাছে আসবে। কিন্তু তার কাছেও এই জবাবই পাবেন যে, তিনি এর যোগ্য wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।