তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ বানা ইসরাঈল ১৭ ৩৬৫ পারাঃ ১৫ slits Dll ss 0 lo all Sms Ads sb. sl dll om - Je ms ll অর্থাৎ “ভয় ও প্রেমপ্রীতির পাত্র, মহান ও সর্বোচ্চ আল্লাহর পবিত্রতা, মহিমা এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করে উচ্চাকাশ সমূহ” মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ মাখলুকের মধ্যে সমস্ত কিছু তার পবিত্রতা ঘোষণা ও প্রশংসা কীর্তণ করে থাকে। কিন্তু হে মাবন মণ্ডলী! তোমরা তাদের তস্বীহ্‌ বুঝতে পার না। কেননা, তাদের ভাষা তোমাদের জানা নেই। প্রাণী, উদ্ভিদ এবং জড় পদার্থ সবকিছুই আল্লাহর তাসবীহ্‌ পাঠেরত রয়েছে। হযরত ইবনু মাসউদ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ)-এর যুগে তীরা খাদ্য খাওয়ার সময় খাদ্যের তাসবীহ শুনতে পেতেন।” হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসুলুল্লাহ (সঃ) স্বীয় হস্তের মুষ্টির মধ্যে কয়েকটি পাথর নেন। আমি শুনতে পাই যে, ওগুলি মৌমাছির মত ভন্ভন্‌ করে আল্লাহর তাসবীহ পাঠ করছে। অনুরূপভাবে হযরত আবূ বকরের (রাঃ) হাতে, হযরত উমারের রাঃ) হাতে এবং হযরত উছমানের (রাঃ) হাতেও।”* রাসূলুল্লাহ (সঃ) কতকগুলি লোককে দেখেন যে, তারা তাদের উঁদ্থী ও জত্তুগুলির উপর আরোহণরত অবস্থায় ওগুলিকে দাড় করিয়ে রেখেছে। এদেখে তিনি তাদেরকে বলেনঃ “সওয়ারী শান্তির সাথে গ্রহণ কর এবং উত্তমরূপে ছেড়ে দাও। ওগুলিকে পথে ও বাজারের লোকদের সাথে কথা বলার চেয়ার বানিয়ে রেখো না। জেনে রেখো যে, অনেক সওয়ারী তাদের সওয়ার চেয়েও উত্তম হয়ে থাকে।”* বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ব্যাঙকে মারতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই কালেমাটি পাঠের পরেই কারো পণ্যের কাজ গ্রহণযোগ্য হয়ে থাকে। ‘আলহামদু লিল্লাহ’ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশক কালেমা। যে এটা পাঠ করে না সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা। ১. এ হাদীসটি সহীহ বুখারীতে বর্ণিত আছে। ২. এ হাদীসটি সহীহ ও মুসনাদগ্রন্থ সমূহে প্রসিদ্ধ হয়ে রয়েছে। ৩. মুসনাদে আহমাদে এ হাদীসটি বর্ণিত আছে। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।