সূরাঃ-বানা ইসরাঈল ১৭ ৩৬০ পারাঃ ১৫ নামতেই আছে। কুরআন কারীমে কারণের কাহিনী বর্ণিত আছে যে, তাকে তার প্রাসাদসহ যমিনে ধ্বসিয়ে দেয়া হয়। পক্ষান্তরে, যারা নম্রতা ও বিনয় প্রকাশ করে তাদের মর্যাদা আল্লাহ তাআ'লা উঁচু করে দেন। হাদীসে এসেছে যে, যারা নত হয় তাদেরকে আল্লাহ তাআ'লা উচ্চ মর্যাদার অধিকারী করে দেন। তারা নিজেদের তুচ্ছ জ্ঞান করে, আর জনগণ তাদেরকে উচ্চ মর্যাদার অধিকারী মনে করে। পক্ষান্তরে যারা নিজেদেরকে বড় মর্যাদাবান মনে করে ও অহংকার করে, তাদেরকে জনগণ অত্যন্ত ঘৃণার চোখে দেখে। এমনকি তারা তাদেরকে কুকুর ও শুকর অপেক্ষাও নিকৃষ্ট মনে করে। ইমাম আবূ বকর ইবনু আবিদ্ দুনিয়া রোঃ) তার ‘কিতাবুল খুমূল ওয়াত্ তাওয়ালু’' নামক গ্রন্থে এনেছেন যে, ইবনুল আহইীম নামক একজন লোক খলীফা মনসূরের দরবারে যাচ্ছিল। এ সময় তার পরণে ছিল রেশমী জুব্বা এবং ওটা পায়ের গোছার উপর থেকে উলটিয়ে সেলাই করা ছিল যাতে নীচে থেকে কুবাও (লম্বা পোষাক বিশেষ) দেখা যায়। এভাবে সে অত্যন্ত বাবুয়ানা চালে দৰ্পপদক্ষেপে চলছিল। হযরত হাসান বসরী (রঃ) তাকে এ অবস্থায় দেখে তঁর সঙ্গীদেরকে লক্ষ্য করে বলেনঃ “এ দেখো, এ যে মাথা উঁচু করে, গাল গিয়ে, প্রতিপালকের আহকাম ছেড়ে দিয়ে, আল্লাহর হককে ভেঙ্গে দিয়ে পাগলদের চালে অভিশপ্ত শয়তানের সঙ্গী চলে যাচ্ছে৷” তার একথাগুলি ইবনুল আহীম শুনতে পেয়ে তৎক্ষণাৎ তার কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করে। তখন তিনি তাকে বলেনঃ “আমার কাছে ক্ষমা প্ার্থনা করে কি হবে? তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা’ কর এবং এটা পরিত্যাগ কর। তুমি কি মহান আল্লাহর এই নিষেধাজ্ঞা শুন নাই? CASA ke PAA bn Nd GSN, অর্থাৎ “তুমি দম্ভভরে ভূ-পৃষ্ঠে বিচরণ করো না।” (১৭৪ ৩৭) আবেদ নাজতারী (রোঃ) হযরত আলীর রোঃ) বংশের একজন লোককে দর্পভরে চলতে দেখে বলেনঃ “হে এই ব্যক্তি! যিনি তোমাকে এই মর্যাদা দিয়েছেন তার চালচলন এইরূপ ছিল না।” সে তৎক্ষণাৎ তাওবা করে নেয়। হযরত ইবনু উমার (রাঃ) এইরূপ একটি লোককে দেখে বলেনঃ “এইরূপ লোকই শয়তানের ভাই হয়ে থাকে!” wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।