সূরাঃ বানী ইসরাঈল ১৭ ৩৩১ পারাঃ ১৫ জান্নাতে মুসলমান শিশুদের দায়িত্ব হযরত ইবরাহীমের (আঃ) উপর অর্পিত রয়েছে। সহীহ মুসলিমের হাদীসে কুদসীতে রয়েছে যে, আল্লাহ তাআ'লা বলেনঃ “আমি আমার বান্দাদেরকে একত্ববাদী, একনিষ্ঠ এবং খাটি বানিয়েছি।” অন্য রিওয়াইয়াতে ‘মুসলমান’ শব্দটিও রয়েছে। নবম হাদীসঃ রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক শিশু ফিতরাতের (প্রকৃতির) উপর জন্ম গ্রহণ করে থাকে।” জনগণ তখন উচ্চ স্বরে তাকে জিজ্ঞেস করেনঃ “মুশরিকদের শিশুরাও কি?” উত্তরে তিনি বলেনঃ “মুশরিকদের শিশুরাও ।”” রাসূলুল্লাহ (সঃ) বলেছেন যে, মুশরিকদের শিশুদেরকে জান্নাতবাসীদের খাদেম বানানো হবে।* দশম হাদীসঃ একজন সাহাবী জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! জান্নাতে কারা কারা যাবে?” জবাবে তিনি বলেনঃ “শহীদ, শিশু এবং জীবন্ত প্রোথিত শিশুরা ।”* আলেমদের কারো কারো মাযহাব এই, তাদের ব্যাপারে নীরবতার ভূমিকা পালন করতে হবে। তাদের দলীলও গত হয়েছে। কেউ কেউ বলেন যে, তারা জান্নাতী। তাদের দলীল হচ্ছে সহীহ বুখারীর এ হাদীসটি যা হযরত সামুরা ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিত আছে যে, মি'রাজের রাত্রে রাসূলুল্লাহ (সঃ) একটি লোককে গাছের নীচে দেখতে পান যার পাশে অনেক শিশু ছিল। হযরত জিবরাঈলকে (আঃ) এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “ইনি হলেন: হযরত ইবরাহীম (আঃ)। আর তার পাশে যে শিশুগুলি রয়েছে তারা হচ্ছে মুসলমান ও মুশরিকদের সম্ভান।” “জনগণ তখন রাসূলুল্লাহকে (সঃ) জিজ্ঞেস করেনঃ হে আল্লাহর রাসূল (সঃ)! তাহলে মুশরিকদের সম্তানরাও কি (জান্নাতী)?” তিনি উত্তরে বললেনঃ “হা, মুশরিকদের সম্ভানরাও (জান্নাতী) ৷” কোন কোন আলেম বলেন যে, মুশরিকদের শিশুরা জাহান্নামী। কেননা, একটি হাদীসে রয়েছে যে, তারা তাদের পিতাদের সঙ্গে থাকবে। কেউ কেউ ১. এ হাদীসটি হা’ফিয আবূ বকর বরকানী রঃ) তার আল-মুসতাখরিজু আলাল বুখারী’ নামক গ্রন্থে বর্ণনা করেছেন। ২, এ হাদীসটি ইমাম তিবরাণী (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। wwwi.islamfind.wordpress.com
— Page 332 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.