সূরাঃ বানী ইসরাঈল ১৭ ৩২৮ পারা? ১৫ লোকটির কাছে কোন রাসূলও আসে নাই এবং সে তার কোন শিক্ষাও পায় নাই সে বলবেঃ “আমার কাছে কোন রাসূলও আসেন নাই এবং আমি কোন হকও পাই নাই। সুতরাং আমি আমল করতাম কিরূপে?” তাদের এসব কথা শুনে আল্লাহ তাআ’লা তাদেরকে নির্দেশ দিবেনঃ “আচ্ছা যাও, জাহান্নামে লাফিয়ে পড়।” রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথা যদি তারা আল্লাহর আদেশ মেনে নেয় এবং জাহান্নামে ঝাঁপিড়ে পড়ে তবে জাহান্নামের আগুন তাদের জন্যে ঠাণ্ডা ও আরামদায়ক হয়ে যাবে!” অন্য রিওয়াইয়াতে আছে যে, যারা জাহান্নামে লাফিয়ে পড়বে তাদের জন্য তা হয়ে যাবে ঠাণ্ডা ও শান্তিদায়ক। আর যারা বিরত থাকবে তাদেরকে হুকুম অমান্যের কারণে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমাম ইবনু জারীর (রঃ) এই হাদীসটি বর্ণনা করার পর হযরত আবু হুরাইরার রাঃ) নিন্নের ঘোষণাটিও উল্লেখ করেছেনঃ “এর সত্যতার প্রমাণ হিসেবে তোমরা ইচ্ছা করলে আল্লাহ তাআ'লার dl... LLL 07 এই কালিমাও পাঠ করতে পার।” অর্থাৎ “আমি শাস্তি প্রদানকারী নই যে পর্যন্ত না রাসূল প্রেরণ করি।” দ্বিতীয় হাদীসঃ হযরত আনাসকে (রাঃ) জিজ্ঞেস করা হয়ঃ “হে আবু হামযা (রাঃ)! মুশরিকদের শিশুদের ব্যাপারে আপনি কি বলেন?” উত্তরে তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছিঃ “তারা পাপী নয় যে, জাহান্নামে তাদেরকে শাস্তি দেয়া হবে এবং পৃণ্যবানও নয় যে, জান্নাতে তাদেরকে প্রতিদান দেয়া হবে।”” তৃতীয় হাদীসঃ এই চার প্রকার লোকের ওযর শুনে মহান আল্লাহ এখনই বলছিঃ যাও, তোমরা জাহান্নামে চলে যাও!” আল্লাহর ফরমান শুনে জাহান্নাম থেকেও একটি গীবা উচু হবে। এই নির্দেশ শোনা মাত্রই সৎ প্রকৃতির লোকেরা দৌড়িয়ে গিয়ে তাতে লাফিয়ে পড়বে। আর যারা অসৎ প্রকৃতির লোক তারা বলবেঃ “হে আল্লাহ! আমরা এর থেকে বাচবার জন্যেই তো এই ওযর পেশ করেছিলাম।” আল্লাহ তাআলা তখন বলবেনঃ “তোমরা যখন স্বয়ং আমার কথা মানছো না, তখন আমার রাসূলদের কথা কি করে মানতে? এখন তোমাদের জন্য ফায়সালা এটাই যে, তোমরা জাহান্নাসী।!” আর এ আদেশ মান্যকারীদেরকে বলা হবেঃ “তোমরা অবশ্যই জান্নাতী । কারণ, তোমরা আমার কথা মান্য করেছো।* ১. এ হাদীসটি হযরত আবূ দাউদ তায়ালেসী (রঃ) বর্ণনা করেছেন। ২. এই হাদীসটি মুসনাদে আবি ইয়ালায় বর্ণিত হয়েছে। wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।